Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মিমি চক্রবর্তীকে হেনস্থা! অবশেষে গ্রেফতার বনগাঁর তনয় শাস্ত্রী

বনগাঁর তনয় শাস্ত্রীকে মিমি চক্রবর্তীর হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

মিমি চক্রবর্তীকে হেনস্থা! অবশেষে গ্রেফতার বনগাঁর তনয় শাস্ত্রী

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 January 2026 16:53

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁর শ্রী তনয় শাস্ত্রীকে (Tanay Shastri) গ্রেফতার করা হয়েছে। তিনি সেই ব্যক্তি, যিনি মঞ্চে অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) সঙ্গে হেনস্থার ঘটনা ঘটিয়েছিলেন। জানা গেছে, শ্রী তনয় শাস্ত্রী মিমিকে মঞ্চ থেকে নামতে বলেছিলেন এবং পরে বিষয়টি নিয়ে মিমি সরব হলে, তাঁকে হুঁশিয়ারি দিয়েছিলেন।

গ্রেফতারের সূত্রপাত ঘটেছে মিমির অভিযোগের ভিত্তিতে। গত ২৫ জানুয়ারি বনগাঁ পৌরসভার নয়াগোপালগঞ্জ যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তীর সঙ্গে হেনস্থা ও অপমানের অভিযোগ ওঠে। মিমি বনগাঁ থানায় সরাসরি শ্রী তনয় শাস্ত্রীর নামে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে বনগাঁ থানার পুলিশ বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে মিমি চক্রবর্তী বলেন, “যে দোষ করে, সে শাস্তি পাবে। এতদিন ধরে আমার উপর হেনস্থা চলছিল, আমার নামে বারবার মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছিল—প্রত্যেক চ্যানেল, প্রত্যেক মিডিয়ায়। সবকিছু প্রকাশ্যে উঠে এসেছে। চুপ থাকারও একটা সীমা থাকে। আর একজন নারী হেনস্থার শিকার হলে সেটাকে গুরুত্ব না দিয়ে, ঘটনা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়। আর আমার বিরুদ্ধে যেটি প্রচার করা হয়েছে, যেমন আমার লেট হয়ে আসার অভিযোগ, তা সম্পূর্ণ মিথ্যা।”

মিমি আরও বলেন, “আমি প্রায় ২০১০ সালের আগে থেকেই ইন্ডাস্ট্রিতে আছি। কেউ কখনও বলতে পারবে না যে আমি কোনো অনুষ্ঠানে পাঁচ মিনিট দেরি করে পৌঁছাই। বরং আমি সাধারণত ১০–১৫ মিনিট আগে পৌঁছে যাই। আজ একজন নারী হেনস্থার শিকার হয়েছেন, সেই বিষয়টি পেছনে রেখে যদি মিথ্যা প্রচার করা হয়, তাহলে এরই ফল হবে। আমি বলতে চাই, এটা শেষ নয়, এটা শুধু শুরু। আমি এই ঘটনার শেষ দেখব, এবার অবশ্যই দেখব।”


```