Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

বিয়ের পর মামলা, বিতর্কের মাঝেই মুখ খুললেন হিরণ

এই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন হিরণ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতে তিনি অনিচ্ছুক বলেই জানিয়েছেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিষ্পত্তির জায়গা একমাত্র আদালত।

বিয়ের পর মামলা, বিতর্কের মাঝেই মুখ খুললেন হিরণ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 January 2026 15:18

দ্য ওয়াল ব্যুরো: বেনারসের বিয়ের ছবি সামনে আসার পর থেকে একের পর এক অভিযোগ, পাল্টা বক্তব্য এবং আইনি পদক্ষেপে উত্তাল হয়ে উঠেছে অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee, Hiran Chatterjee marriage)ব্যক্তিগত জীবন। প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানায় একাধিক ধারায় মামলা রুজু হয়েছে, যেখানে দ্বিতীয় বিয়ে, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় এফআইআরে নাম রয়েছে হিরণের পাশাপাশি তাঁর দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরিরও।

এই বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন হিরণ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতে তিনি অনিচ্ছুক বলেই জানিয়েছেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিষ্পত্তির জায়গা একমাত্র আদালত। এই বিশ্বাস থেকেই তিনি সংযম ও দায়িত্ববোধ বজায় রেখে কথা বলছেন।

হিরণ নিজেকে প্রথমে একজন বাবা হিসেবে পরিচয় দেন। তাঁর কথায়, নিয়াসার প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্ব ও দায়বদ্ধতাই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই দায়বদ্ধতার ঊর্ধ্বে তাঁর কাছে আর কিছু নেই বলেই স্পষ্ট করেছেন তিনি।

পারিবারিক বিষয়কে প্রকাশ্যে এনে আলোচনা করাকে তিনি নিজের আত্মসম্মান ও মূল্যবোধের পরিপন্থী বলে মনে করেন। গোপনীয়তা বজায় রাখা, পারিবারিক মর্যাদা রক্ষা করা এবং নারীদের প্রতি সম্মান দেখানো—এই নীতিতেই তিনি বিশ্বাসী বলেও জানান হিরণ। তাঁর আশা, এই সিদ্ধান্ত ও অবস্থান সবাই বুঝবেন এবং সম্মান করবেন।

একদিকে যখন থানার তদন্ত এগোচ্ছে এবং অভিযোগের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে তখন হিরণের এই বক্তব্য তাঁর বেছে নেওয়া পথেরই ইঙ্গিত দেয়—প্রকাশ্য বিতর্ক নয়, আদালতের পরিসরেই নিজের কথা বলার সিদ্ধান্ত। এখন দেখার, এই বহুচর্চিত বিয়ে ও তার পরবর্তী আইনি লড়াই শেষ পর্যন্ত কোন মোড়ে গিয়ে দাঁড়ায়।
 


```