Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

হাসপাতাল উদ্বোধনে জুনিয়র এনটিআর, অনুরাগীদের উত্তেজনায় ভাঙল সিঁড়ি, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ

অভিনেতা পৌঁছনোর পরই পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। হাসপাতালের ভিতরে ও বাইরে জমে ওঠা ভিড় ক্রমেই বাড়তে থাকে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুরাগীরা স্লোগান দিচ্ছেন, হাত নাড়ছেন এবং নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে অভিনেতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন।

হাসপাতাল উদ্বোধনে জুনিয়র এনটিআর, অনুরাগীদের উত্তেজনায় ভাঙল সিঁড়ি, পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 8 March 2026 18:23

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুতে একটি হাসপাতালের উদ্বোধনে এসে তুমুল উত্তেজনা তৈরি করলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর (Jr NTR)। রবিবার কেইমস হাসপাতাল (KIMS Hospitals)-এর নতুন শাখার উদ্বোধনে উপস্থিত হন অভিনেতা। তাঁকে এক ঝলক দেখার জন্য হাসপাতাল চত্বরে ভিড় জমান শত শত অনুরাগী।

অভিনেতা পৌঁছনোর পরই পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। হাসপাতালের ভিতরে ও বাইরে জমে ওঠা ভিড় ক্রমেই বাড়তে থাকে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুরাগীরা স্লোগান দিচ্ছেন, হাত নাড়ছেন এবং নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে অভিনেতার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন।

এই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষী ও পুলিশকে। জানা গিয়েছে, অভিনেতা যেখানে উপস্থিত থাকবেন সেই জায়গায় পৌঁছতে গিয়ে অনেকেই হাসপাতালের ভিতরের একটি এসকেলেটরে (চলন্ত সিঁড়ি) উঠে পড়েন। অতিরিক্ত ভিড় এবং চাপের ফলে সেই এসকেলেটরটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ওই অংশে সাময়িকভাবে যাতায়াত বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা হস্তক্ষেপ করেন। খবর অনুযায়ী, ভিড় ছত্রভঙ্গ করতে হালকা লাঠিচার্জও করতে হয়। এরপর অভিনেতার নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে একটি নিরাপত্তা করিডর তৈরি করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এত বড় ভিড়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এমন ঘটনা থেকে সেলিব্রিটি উপস্থিতির বিষয় শিক্ষা নেওয়া উচিত।


```