Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পুলিশের সঙ্গে গুলিযুদ্ধ, অবশেষে ধরা পড়ল এলভিসের বাড়িতে হামলা চালানো দুষ্কৃতী

গুরগাঁওয়ে ইউটিউবার এলভিস যাদবের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় পুলিশের গুলিযুদ্ধে মূল অভিযুক্ত ধরা পড়ল। হামলার দায় স্বীকার করেছে হিমাংশু ভাউ গ্যাং।

 

পুলিশের সঙ্গে গুলিযুদ্ধ, অবশেষে ধরা পড়ল এলভিসের বাড়িতে হামলা চালানো দুষ্কৃতী

এলভিস যাদব

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 August 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ে ইউটিউবার ও বিগ বস বিজয়ী এলভিস যাদবের বাড়ির বাইরে দুষ্কৃতিদের গুলিবর্ষণ ঘিরে চাঞ্চল্য ছড়াল। গত রবিবার ভোরে সেক্টর ৫৬-এ তাঁর বাড়ির একতলায় গুলি চালায় মুখোশধারী তিন দুষ্কৃতী। সৌভাগ্যবশত বাড়িতে কেউ আহত হননি। ঘটনার সময় এলভিস ছিলেন হরিয়ানার বাইরে, বাড়িতে উপস্থিত ছিলেন তাঁর বাবা ও কেয়ারটেকার।

পুলিশ সূত্রে খবর, হামলার দিন ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ফরিদপুর গ্রাম সংলগ্ন টিগাঁও রোডের সেক্টর ৩০-এ গুলি চালানো হয়। ২৬ বোর বন্দুক থেকে চার রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার সঙ্গে যুক্ত মূল চক্রী ইশান্ত আলিয়া গান্ধীকে শুক্রবার ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে।

অভিযুক্তের মোটরবাইকে পালানোর চেষ্টার সময় গুলির লড়াই হয় পুলিশের সঙ্গে। গান্ধী আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি একাধিক গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত।

হামলার দায় স্বীকার করেছে হিমাংশু ভাউ গ্যাং। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তারা হুমকি দিয়েছে, “যারা জুয়ার প্রচার করবে, তারা যেন এরকম ঘটনার জন্য প্রস্তুত থাকে।” উল্লেখ্য, এলভিশের বিরুদ্ধে অনলাইনে জুয়া প্রচারের অভিযোগ রয়েছে।

গুরগাঁও পুলিশ হত্যার অভিসন্ধি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অস্ত্র আইনের ধারায় এফআইআর দায়ের করেছে। হামলার পর সোশ্যাল মিডিয়ায় পরিবারের নিরাপত্তার জন্য চিন্তা করা সকলকে ধন্যবাদ জানিয়েছেন এলভিস যাদব।
 


```