Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

পপতারকা ডুয়া লিপা আজ ৩০-এ পা দিলেন, সম্পদের অঙ্কে চমকে উঠছে দুনিয়া

জন্মদিনের আগে জামাইকায় প্রেমিক অভিনেতা ক্যালাম টার্নার-এর সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে তাঁকে (Popstar Dua Lipa)। সমুদ্রতটে নিরিবিলি সময় কাটানো থেকে শুরু করে ট্রেন্ডি বিচওয়্যারে ছবি— সবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পপতারকা ডুয়া লিপা আজ ৩০-এ পা দিলেন, সম্পদের অঙ্কে চমকে উঠছে দুনিয়া

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 22 August 2025 13:24

দ্য ওয়াল ব্যুরো: লন্ডন থেকে বিশ্বসঙ্গীতের মঞ্চ জয় করেছেন তিনি। হয়ে উঠেছেন পপ সেনসেশন (Pop Sensation)। আজ, ২২ অগস্ট তাঁর জন্মদিন। ৩০ বছরে পা দিলেন ডুয়া লিপা (Dua Lipa)। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের মুখে তিনি ব্যস্ত রয়েছেন তাঁর বহুল আলোচিত ‘Radical Optimism Tour’-এ, যা ইতিমধ্যেই ইউরোপ, এশিয়া ও আমেরিকার নানা প্রান্তে সোল্ড-আউট শো করে সাড়া ফেলেছে।

Image may contain Dua Lipa Black Hair Hair Person Head Face Body Part Neck Photography and Portrait

সঙ্গীত সফরে বিশেষ চমক

ডুয়া লিপার এই সফরে ভক্তদের জন্য রয়েছে বাড়তি আকর্ষণ। প্রতিটি দেশে গিয়ে তিনি সেখানকার আইকনিক গান পরিবেশন করছেন নিজের ঢঙে। ফ্রান্সে Daft Punk-এর ‘Get Lucky’, অস্ট্রেলিয়ায় কাইলি মিনোগের ‘Can’t Get You Out of My Head’, স্পেনে Manu Chao-র ‘Me Gustas Tú’, আবার ফ্রান্সেই Alizée-র ‘Moi… Lolita’ গেয়ে মুগ্ধ করেছেন দর্শক। এই ব্যক্তিগত ছোঁয়া তাঁর ট্যুরকে করেছে অনন্য।

How Dua Lipa went from aspiring singer to one of today's top global female  pop stars - ABC News

উত্থান থেকে বিশ্বসাফল্য

২০১৭ সালে প্রথম অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করলেও, ২০২০ সালে প্রকাশিত ফিউচার নস্ট্যালজিয়া তাঁকে পৌঁছে দেয় বিশ্বসঙ্গীতের শীর্ষে। Don’t Start Now, Physical ও Levitating হয়ে ওঠে দশকের সবচেয়ে জনপ্রিয় গানগুলির মধ্যে।

Image may contain Dua Lipa Face Head Person Adult Photography Portrait Accessories Jewelry Necklace and Clothing

শুধু গান নয়, বড় পর্দাতেও তিনি নজর কাড়েন। ২০২৩ সালে Barbie ছবিতে Mermaid Barbie চরিত্রে ও ২০২৪-এ Argylle-এ গ্ল্যামারাস LaGrange চরিত্রে অভিনয় করেছেন।

Do It Again' singer Dua Lipa wants to trademark her name globally - The  Sauce

কোটি কোটি সম্পদের মালিক

Sunday Times Rich List-এর হিসেব বলছে, ডুয়া লিপার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার! অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,৩০০ কোটি টাকারও বেশি। তাঁর সাম্প্রতিক হিট সিঙ্গল Houdini ও Training Season বিশ্বজুড়ে ট্রেন্ড চার্টে আধিপত্য বিস্তার করছে। ফলে এই সম্পদের অঙ্ক আরও দ্রুত বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Image may contain Dua Lipa Hair Person Accessories Jewelry Necklace Adult Wedding and Blonde

ফিটনেস ও আত্মবিশ্বাসে অনন্য

ব্যস্ত সফরসূচির মাঝেও ফিট থাকতে তিনি নিয়মিত ওয়ার্কআউট করেন। পিলাটিস ও স্ট্রেংথ ট্রেনিং তাঁর নিত্যসঙ্গী। বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, ভোরের ছোট্ট ওয়ার্কআউট তাঁর দিনটাকে চাঙ্গা করে দেয়। ইনস্টাগ্রামে ৮৮ মিলিয়ন অনুরাগীর সঙ্গে তিনি প্রায়ই শেয়ার করেন নিজের ফিটনেস ও ভ্রমণের মুহূর্ত।

Image may contain Dua Lipa Adult Person Head Face Happy Smile Accessories Jewelry Ring Necklace and Clothing

প্রেম ও ভবিষ্যতের পথ

জন্মদিনের আগে জামাইকায় প্রেমিক অভিনেতা ক্যালাম টার্নার-এর সঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে তাঁকে। সমুদ্রতটে নিরিবিলি সময় কাটানো থেকে শুরু করে ট্রেন্ডি বিচওয়্যারে ছবি— সবই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

📸|Dua Lipa and Callum Turner off the coast of Amalfi, Italy recently!  🇮🇹❤️‍🔥 #dualipa

৩০-এ নতুন অধ্যায়

তিনবারের গ্র্যামি জয়ী এই তারকা তিরিশের মুখে এক সাক্ষাৎকারে বলেছেন, “আমি এখন আগের যে কোনও সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী, শক্তিশালী বোধ করছি।”

Dua Lipa Returns To Instagram With Cryptic New Photo | iHeart

সঙ্গীত, সিনেমা, উৎসব আয়োজন (Sunny Hill Festival) কিংবা তাঁর লাইফস্টাইল প্ল্যাটফর্ম Service 95—সব মিলিয়ে তিনিই আজ ব্রিটেনের পপ-রানী।

Image may contain Dua Lipa Black Hair Hair Person Clothing Dress Adult Formal Wear Accessories Jewelry and Ring

শুভ জন্মদিন ডুয়া লিপা! জীবনের এই নতুন দশক তাঁর কেরিয়ারকে কোন উচ্চতায় নিয়ে যায়, সেটাই এখন দেখার অপেক্ষা।


```