'ধূমকেতু' ছবির গানে-গানে গানটি এখন ট্রেন্ডিং। আমূলের তরফে যে কার্ডট শেয়ার করা হয়েছে তাতে ওই পোশাকেই হাজির দেশু।

শেষ আপডেট: 21 August 2025 20:52
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহ পার হয়েছে। কিন্তু ধূমকেতু জ্বরে এখনও কাঁপছে বাংলা। আগামীকাল অর্থাৎ শনিবার এ রাজ্য ছাড়াও বাকি রাজ্যগুলিতে মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'। এবার এই জ্বরে সামিল আমূলও। দেশুকে ভালবাসা জানাতে ভুললেন না তাঁরাও।
'ধূমকেতু' ছবির গানে-গানে গানটি এখন ট্রেন্ডিং। আমূলের তরফে যে কার্ডট শেয়ার করা হয়েছে তাতে ওই পোশাকেই হাজির দেশু। আমূলের এই ভালবাসা চোখে পড়েছে নায়ক-নায়িকা-পরিচালক-প্রযোজকেরও। তা শেয়ার করে ধন্যবাদ জানাতেও ভোলেননি তাঁরা।
এক সপ্তাহতেই এই ছবি ছাড়িয়েছে ১০ কোটির পাহাড়, প্রযোজকের তরফে দাবি করা হয়েছে এমনটাই। প্রযোজক রানা সরকার দর্শকদের কথা দিয়েছেন, এই ছবি যদি ৩০ কোটি পার করে তবে আবারও এক হবেন দেব-শুভশ্রী, পর্দায়। সেই গন্ডি পেরবে কী , তা দেখার অপেক্ষায় সকলে।