Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

'ডিম্বাণু সংরক্ষণ করে, যা কষ্ট পেয়েছি', মাতৃত্ব নিয়ে অভিজ্ঞতার কথা জানালেন পত্রলেখা

রাজকুমার রাওয়ের স্ত্রী ও অভিনেত্রী পত্রলেখা জানালেন মাতৃত্বের অভিজ্ঞতা। বললেন, ডিম্বাণু সংরক্ষণ করতে গিয়ে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, ওজন বেড়েছিল। তবে প্রাকৃতিকভাবে মা হওয়া অনেক সহজ বলে মত তাঁর।

'ডিম্বাণু সংরক্ষণ করে, যা কষ্ট পেয়েছি', মাতৃত্ব নিয়ে অভিজ্ঞতার কথা জানালেন পত্রলেখা

রাজকুমার রাও ও পত্রলেখা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 10 September 2025 14:18

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরের জুলাইয়ে প্রথম সন্তান আসার খবর দিয়েছিলেন রাজকুমার রাও এবং পত্রলেখা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা খোলাখুলি ভাগ করলেন অভিনেত্রী।

পত্রলেখা জানালেন, প্রায় তিন বছর আগে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। তবে তাঁর মতে, সেই প্রক্রিয়ার চেয়ে স্বাভাবিকভাবে মা হওয়ার অভিজ্ঞতাই অনেক সহজ। অভিনেত্রীর কথায়, “তখন ডাক্তার আমাকে বলেননি যে ডিম্বাণু ফ্রিজ করার প্রক্রিয়া এতটা কষ্টকর হবে। প্রচণ্ড ব্যথা হয়েছিল, ওজনও বেড়ে গিয়েছিল। তাই আমি সবসময় তরুণীদের বলব, যদি সম্ভব হয়, প্রাকৃতিক উপায়েই গর্ভবতী হওয়াটা অনেক সহজ।”

মজার বিষয়, পত্রলেখা হিমায়িত ডিম্বাণু ব্যবহার করেননি। তিনি স্বাভাবিকভাবেই গর্ভধারণ করেছেন। প্রথমে অবশ্য বিষয়টি টের পাননি তিনি, কারণ টেস্ট কিট নেতিবাচক ফল দেখিয়েছিল। পরে স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তিনি নিশ্চিত হন। তবে খবরটি শুরুতে তিন মাস গোপন রেখেছিলেন দম্পতি।

অভিনেত্রী আরও জানান, একই সময়ে তিনি এবং রাজকুমার একটি আন্তর্জাতিক প্রকল্পে চুক্তিবদ্ধ ছিলেন। পত্রলেখার ভাষায়, “ডিসেম্বর-জানুয়ারিতে আমরা ওই ট্র্যাভেল শো-এর জন্য সাইন করেছিলাম। মার্চ-এপ্রিলে গর্ভধারণের পর বুঝলাম পরিস্থিতি কতটা জটিল হতে চলেছে। প্রতিশ্রুতিবদ্ধ থাকায় পিছিয়ে আসতে পারিনি, কিন্তু সত্যি বলতে ভয় পেয়েছিলাম।”


```