Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

Don 3 করছেন না রণবীর! ধুরন্ধর-এর সাফল্যের মাঝেই সিদ্ধান্ত, পিছিয়ে গেল ফারহানের ড্রিম প্রোজেক্ট

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের পর রণবীর আগামী দিনে ঠিক কোন ধরনের ছবি করতে চান, সে বিষয়ে তিনি স্পষ্ট।

Don 3 করছেন না রণবীর! ধুরন্ধর-এর সাফল্যের মাঝেই সিদ্ধান্ত, পিছিয়ে গেল ফারহানের ড্রিম প্রোজেক্ট

পৃথা ঘোষ

শেষ আপডেট: 23 December 2025 16:23

দ্য ওয়াল ব্যুরো: ‘ধুরন্ধর’ (Dhurandhar)-এর দাপটে আপাতত থমকে গেল বহু প্রতীক্ষিত ‘ডন ৩’ (Don 3)। রণবীর সিংয়ের (Ranveer Singh) অভিনীত এই বছরের অন্যতম বড় ব্লকবাস্টার ছবির অভাবনীয় সাফল্যের মাঝেই জানা গেল, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে ফারহান আখতার ও রিতেশ সিদ্ধওয়ানির প্রজেক্ট ডন ৩ (Don 3 delayed)।

‘ধুরন্ধর’-এর সাফল্যের মধ্যেই বিনোদন সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন সূত্র বলছে, রণবীর সিং আপাতত ডন ৩ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন (Ranveer Singh quits Don 3)। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘ধুরন্ধর’-এর বিপুল সাফল্যের পর রণবীর আগামী দিনে ঠিক কোন ধরনের ছবি করতে চান, সে বিষয়ে তিনি স্পষ্ট।

সূত্রের কথায়, “‘ধুরন্ধর’-এর পর রণবীর খুব পরিষ্কারভাবে জানেন, তিনি কী ধরনের প্রজেক্টে কাজ করতে চান। সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কানাগরাজ এবং অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর। একই সঙ্গে তিনি পরপর গ্যাংস্টার ঘরানার ছবিতে নিজেকে দেখতে চান না, বিশেষ করে যখন ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই ওই স্পেসে নিজস্ব জায়গা তৈরি করে ফেলেছে।”

এই কারণেই নাকি রণবীর পরিচালক জয় মেহতাকে অনুরোধ করেছেন তাঁর আগামী ছবি ‘প্রলয়’-এর শুটিং নির্ধারিত সময়ের আগেই শুরু করতে। অভিনেতা চান, ছবিটি যত দ্রুত সম্ভব ফ্লোরে যাক এবং সেই লক্ষ্যেই প্রজেক্টটি ফাস্ট-ট্র্যাক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘প্রলয়’ একটি জম্বি-ভিত্তিক ছবি। তবে এটি শুধুই হরর বা থ্রিলার নয়, এই ছবির কেন্দ্রে রয়েছে এক মানবিক গল্প। চরম প্রতিকূল পরিস্থিতিতে একজন মানুষ নিজের পরিবারকে বাঁচাতে কতদূর যেতে পারে, সেই প্রশ্নই তুলে ধরবে ‘প্রলয়’।

এদিকে, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ এই মুহূর্তে বক্স অফিসে কার্যত অপ্রতিরোধ্য। বৃহস্পতিবারের মধ্যেই ছবিটি ৬০০ কোটি টাকা নেট আয়ের গণ্ডি পেরোতে চলেছে বলে মনে করছেন ট্রেড বিশ্লেষকরা। নতুন বছরের ছুটির মরশুমে দর্শক সমাগম আরও বাড়ায়, ছবির চতুর্থ সপ্তাহও বড়সড় ব্যবসা করার পথে। সব কিছু ঠিকঠাক থাকলে, শেষ পর্যন্ত ছবির মোট নেট কালেকশন ৭০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছতে পারে বলেই ধারণা। বক্স অফিসে এই মুহূর্তে ‘ধুরন্ধর’-এর রুখে দাঁড়ানোর মতো কিছুই নেই।

পিঙ্কভিলার সূত্র আরও জানিয়েছে, “ডন ৩-কে আপাতত পিছনে রেখে রণবীর এখন নিজে থেকেই ‘প্রলয়’-এর তারিখ ও শিডিউল মেলানোর কাজে যুক্ত। তিনি চান, জয় মেহতার ছবিটি পরিকল্পনার তুলনায় অনেক দ্রুত এগিয়ে যাক।”

অন্যদিকে, ডন ৩ প্রসঙ্গে ইন্ডাস্ট্রির এক সূত্র নিশ্চিত করেছে, “‘ধুরন্ধর’ মুক্তির পরই রণবীরের ডন ৩-এর প্রস্তুতি শুরু করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছবিটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।”

উল্লেখ্য, ফারহান আখতার ও তাঁর টিম ইতিমধ্যেই কৃতি শ্যাননকে ডন ৩-এর নায়িকা হিসেবে চূড়ান্ত করে ফেলেছেন। বড় বাজেটের এই অ্যাকশন থ্রিলারটি ইউরোপের একাধিক দেশে শুটিং করার পরিকল্পনাও রয়েছে। তবে রণবীর সিংয়ের অগ্রাধিকার বদলানোয় আপাতত ছবির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।


```