১৩ দিনে ৪১১ কোটি নেট, বিশ্বজুড়ে ৬২৩ কোটির বেশি—বক্স অফিসে থামছেই না রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। ১৯টি রেকর্ড ভেঙে ইতিহাস লিখল আদিত্য ধর-এর ছবি।

‘ধুরন্ধর’
শেষ আপডেট: 17 December 2025 12:41
দ্য ওয়াল ব্যুরো: বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর (Dhurandhar) গতি যেন থামছেই না। পরিচালক আদিত্য ধর-এর অ্যাকশন-প্যাকড ছবিটি বক্স (Bollywood Box Office) অফিসে কার্যত ঝড় তুলেছে। মুক্তির শুরুতে বিতর্ক ঘিরে থাকলেও, ১২ দিনের মাথায় সেই সব আলোচনা ছাপিয়ে রণবীর সিং (Ranveer Singh) অভিনীত এই ছবি ইতিমধ্যেই একের পর এক রেকর্ড ভেঙে ফেলেছে।
শিল্পসূত্র স্যাকনিল্ক-এর রিপোর্ট অনুযায়ী, ছবিটি ১৩তম দিনে ভারতীয় বক্স অফিসে আয় করেছে ৩০ কোটি টাকা। এর ফলে ছবির ভারতে নেট সংগ্রহ পৌঁছেছে ৪১১ কোটি টাকায়। শুধু তাই নয়, ১২ দিনের শেষে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে আনুমানিক ৬২৫-৬৩০ কোটি টাকা। সর্বশেষ হিসেব অনুযায়ী, মোট ওয়ার্ল্ডওয়াইড কালেকশন ৬২৩.৫ কোটি টাকা।
এই সাফল্যের পথে ‘ধুরন্ধর’ ভেঙেছে মোট ১৯টি বক্স অফিস রেকর্ড। বহু বিভাগে ছবিটি প্রথম স্থানে উঠে এসেছে, আবার কিছু ক্ষেত্রে রয়েছে সান্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর ঠিক পিছনে। যেমন, হিন্দিতে এ-রেটেড ছবির মধ্যে দ্বিতীয় বৃহত্তম ওপেনিং ডে, ‘ধুরন্ধর’-এর প্রথম দিনের আয় ছিল ২৮ কোটি টাকা, যেখানে ‘অ্যানিম্যাল’ করেছিল ৫৪.৭৫ কোটি।
প্রথম সপ্তাহে কিছু রেকর্ডে ‘অ্যানিম্যাল’ এগিয়ে থাকলেও, দ্বিতীয় সপ্তাহে পুরোপুরি দাপট দেখায় ‘ধুরন্ধর’। ছবিটি হয়ে ওঠে রণবীর সিং-এর কেরিয়ারের সর্ববৃহৎ ওপেনিং উইকএন্ড, যেখানে আয় ১০৩ কোটি টাকা নেট। প্রথম সপ্তাহেই ছবির আয় পৌঁছয় ২০৭.২৫ কোটি টাকা নেটে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ১০০ কোটির বেশি ওপেনিং উইকএন্ডের পর দ্বিতীয় সপ্তাহে আয় বাড়াতে পারা একমাত্র হিন্দি ছবি এখন ‘ধুরন্ধর’। শুধু তাই নয়, এটি দ্বিতীয় সপ্তাহে ২০০ কোটির বেশি নেট আয় করা প্রথম হিন্দি ছবি এবং হিন্দি সিনেমার ইতিহাসে সর্ববৃহৎ সেকেন্ড উইক-এর রেকর্ডও গড়েছে।
১৩তম দিনের শো অকুপেন্সিও নজরকাড়া। গড়ে ৪২.৮৮ শতাংশ দর্শক উপস্থিতি ছিল। সকাল ও দুপুরের শো-তে অকুপেন্সি ছিল যথাক্রমে ২৪.১% ও ৪০.৪৬%, আর সন্ধ্যা ও রাতের শো-তে তা বেড়ে দাঁড়ায় ৫০.৪২% ও ৫৬.৫৩%।
বিশ্বব্যাপী আয়ের নিরিখে এখন ছবিটির সামনে বড় চ্যালেঞ্জ অনিল শর্মা পরিচালিত ‘গদর ২’, যার মোট কালেকশন ছিল ৬৮৬ কোটি টাকা।
পরিচালক আদিত্য ধর-এর এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, সারা অর্জুন, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত ও আর মাধবন।
‘ধুরন্ধর’-এর ভাঙা ১৯টি রেকর্ড কী কী?