Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রসিকতার ছলে আয়েশার চেহারা নিয়ে অস্বস্তিকর মন্তব্য, বেগতিক বুঝে ‘প্রেগন্যান্সি’র অজুহাত ভারতীর

‘লাফটার শেফস ৩’-এর মঞ্চে আয়েশা খানের চেহারা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন অন্তঃসত্ত্বা কমেডিয়ান ভারতী সিং।

রসিকতার ছলে আয়েশার চেহারা নিয়ে অস্বস্তিকর মন্তব্য, বেগতিক বুঝে ‘প্রেগন্যান্সি’র অজুহাত ভারতীর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 17 December 2025 00:02

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন। বর্তমানে তিনি ‘লাফটার শেফস’ সিজন ৩-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন। সম্প্রতি সেই শোয়ের মঞ্চেই একটি মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি।

‘কিস কিসকো প্যায়ার করু ২’ ছবির প্রচারে কপিল শর্মা-সহ সিনেমার কলাকুশলীরা অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ভারতীর শোয়ে। শুটিং সেটে ওয়ারিনা হুসেন, আয়েশা খান, ত্রিধা চৌধুরী এবং পারুল গুলাটির প্রবেশের সময় তাঁদের সিনেমারই একটি গানে নাচতে দেখা যায়। সেই মুহূর্তেই রসিকতার ছলে আয়েশা খানের চেহারা নিয়ে মন্তব্য করেন ভারতী।

ভারতী বলেন, ‘যখন সব নায়িকারা সেটে পা রাখলেন, তখন আমার মনে হয়েছিল যেন কৃষ্ণা ফিরে এসেছে। আমি আয়েশাকে দেখেছিলাম ও অভিষেকের মতোই লম্বা এবং চওড়া।’ এই মন্তব্যে দৃশ্যত অস্বস্তিতে পড়েন আয়েশা। তিনি কপিল শর্মার দিকে দৌড়ে যান এবং হাত দিয়ে নিজের পেট ঢাকার চেষ্টা করতে থাকেন।

পরিস্থিতির গুরুত্ব বুঝে কপিল শর্মা সঙ্গে সঙ্গে ভারতীকে প্রশ্ন করেন, ‘এটা কি প্রশংসা ছিল নাকি...?’ একই সঙ্গে পারুল গুলাটি স্পষ্টভাবে জানান, ‘তোমার এরকম কথা বলাই উচিত হয়নি।’ তখন বেগতিক বুঝে ভারতী বলেন, ‘অত্যন্ত দুঃখিত, আমি আসলে অন্তঃসত্ত্বা।’

এই পুরো ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জাতীয় টেলিভিশনের মঞ্চে বসে একজন অভিনেত্রীকে বডিশেম করার অভিযোগে ভারতীকে কঠোর সমালোচনার মুখে পড়তে হয়। বহু দর্শক হতাশা প্রকাশ করে মন্তব্য করেন। কেউ লেখেন, ‘ভারতী শোয়ের বেশিরভাগ মহিলার সঙ্গেই অভদ্র আচরণ করেছেন। তিনি কীভাবে কাউকে এমন লজ্জাজনক কথা বলতে পারেন, যিনি নিজের চেহারার জন্যই এতটা বিখ্যাত হয়েছেন?’ আবার কেউ বলেন, ‘এটা মোটেও কোনও মজার বিষয় নয়। যে কোনও মহিলার জন্যই এটা অত্যন্ত অপমানজনক।’

উল্লেখ্য, ‘কিস কিসকো প্যায়ার করু ২’ ছবিতে অভিনয় করেছেন কপিল শর্মা, আয়েশা খান, ওয়ারিনা হুসেন, ত্রিধা চৌধুরী, পারুল গুলাটি এবং মনজোৎ সিং।


```