Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আন্তর্জাতিক মঞ্চ ছুঁল পাঞ্জাবের মাটির সুবাস! এমি মনোনয়ন পেলেন দিলজিৎ, নেপথ্যে ‘অমর সিং চমকিলা’

ইনস্টাগ্রামে উচ্ছ্বাস ভাগ করে নিয়ে দিলজিৎ কৃতজ্ঞতা জানান পরিচালক ইমতিয়াজ আলি ও পুরো টিমকে। 

আন্তর্জাতিক মঞ্চ ছুঁল পাঞ্জাবের মাটির সুবাস! এমি মনোনয়ন পেলেন দিলজিৎ, নেপথ্যে ‘অমর সিং চমকিলা’

ছবি - সংগৃহীত

পৃথা ঘোষ

শেষ আপডেট: 26 September 2025 12:18

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের মাটির সোঁদা গন্ধে ম ম করছে আন্তর্জাতিক মঞ্চ। দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh) - পাঞ্জাবের সুপারস্টারের নামটাই সাড়া ফেলল বিশ্ব জুড়ে। ইমতিয়াজ আলি (Imtiaz Ali) পরিচালিত চর্চিত বায়োপিক ‘অমর সিং চমকিলা’র (Amar Singh Chamkila) জন্য তিনি ২০২৫ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে (International Emmy Awards) মনোনয়ন (nomination) পেয়েছে। তাও দু’টি বিভাগে - সেরা অভিনেতা এবং সেরা টিভি মুভি।

ইনস্টাগ্রামে উচ্ছ্বাস ভাগ করে নিয়ে দিলজিৎ কৃতজ্ঞতা জানান পরিচালক ইমতিয়াজ আলি ও পুরো টিমকে। তিনি লিখেছেন, “সবকিছুই সম্ভব হয়েছে ইমতিয়াজ আলি স্যারের কারণে।”

কী এই সিনেমা, যা নিয়ে এত চর্চা?

‘অমর সিং চমকিলা’ মূলত পাঞ্জাবের কিংবদন্তি ও বিতর্কিত লোকগায়ক অমর সিং চমকিলার জীবনকাহিনি অবলম্বনে নির্মিত একটি বায়োপিক। ছবিটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলি। এখানে চমকিলার চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং তার স্ত্রী অমরজোতের ভূমিকায় রয়েছেন পরিণীতি চোপড়া। ছবিটি তুলে ধরেছে শিল্পীর খ্যাতির শিখরে ওঠা এবং ব্যক্তিগত জীবনের নানা টানাপড়েন।

পাঞ্জাবের রঙিন অথচ অস্থির পটভূমিকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমায় দেখানো হয়েছে কীভাবে এক তরুণ সঙ্গীতশিল্পী সমাজের রীতিনীতি চ্যালেঞ্জ জানিয়ে সাংস্কৃতিক আইকনে পরিণত হন। ভালবাসা, সম্পর্ক ও সমাজ নিয়ে খোলামেলা গানে সাহসী মন্তব্যের জন্য তিনি যেমন বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন, তেমনই কড়া সমালোচনারও মুখে পড়েছিলেন।

মাত্র ২৭ বছর বয়সে চমকিলাকে নির্মমভাবে হত্যা করা হয়। আচমকাই থেমে যায় তাঁর জীবন, তবে তিনি পাঞ্জাবি সঙ্গীত ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছেন।

বর্তমানে সিনেমাটি নেটফ্লিক্সে রয়েছে।


```