Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সবাইকে জড়িয়ে ধরে লাড্ডু খাওয়াচ্ছেন দিলজিৎ, 'বর্ডার ২'-এর সেটে হঠাৎ মিষ্টিমুখ পর্ব কেন?

সেটে সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ও আহান শেট্টিকে লাড্ডু খাইয়ে খুশির মুহূর্ত ভাগ করে নিলেন দিলজিৎ দোসাঞ্জ। ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই ভিডিও।

সবাইকে জড়িয়ে ধরে লাড্ডু খাওয়াচ্ছেন দিলজিৎ, 'বর্ডার ২'-এর সেটে হঠাৎ মিষ্টিমুখ পর্ব কেন?

‘বর্ডার ২’-এর শ্যুটিং

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 July 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: দিলজিৎ দোসাঞ্জ শেষ করলেন তাঁর আগামী ছবি ‘বর্ডার ২’-এর শ্যুটিং। শ্যুট শেষের আনন্দ ভাগ করে নিতে সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ও আহান শেট্টির সঙ্গে সেটেই লাড্ডু বিলিয়ে দিলেন অভিনেতা। সেই মুহূর্তের একটি ভিডিও ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন দিলজিৎ।

ভিডিওয় দেখা যায়, এক হাতে লাড্ডুর বাক্স। বরুণ ধাওয়ানকে আদর করে লাড্ডু খাইয়ে দেন দিলজিৎ। পরে তাঁকে জড়িয়ে ধরেন। একইরকম দৃশ্য দেখা যায় আহান শেট্টির সঙ্গেও। শুধু সহ-অভিনেতারাই নয়, সেটে উপস্থিত শিশুদের মাঝেও মিষ্টি বিলিয়ে দেন দিলজিৎ। শিশুরা নাচে-গানে মেতে ওঠে সেই আনন্দে।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যায় ‘বর্ডার’ ছবির বিখ্যাত গান ‘সন্দেশে আতে হ্যায়’। সবশেষে দেখা যায়, দিলজিৎ গাড়িতে উঠে বসছেন, আর বাইরের ভক্তরা তাঁকে ঘিরে সেলফির আবদারে হুড়োহুড়ি করছেন।

ভিডিওর ক্যাপশনে দিলজিৎ লেখেন, “Border 2 shoot finish।” তিনি জানান, এই ছবিতে তিনি অভিনয় করছেন পরমবীর চক্র সম্মানপ্রাপ্ত ভারতীয় বায়ুসেনা অফিসার নির্মল জিৎ সিং সেখনের ভূমিকায়।

১৯৯৭ সালের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল ‘বর্ডার ২’। পরিচালনায় অনুরাগ সিং। ছবিতে থাকছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি ও দিলজিৎ দোসাঞ্জ। নির্মাতারা যদিও এখনও কাহিনি গোপন রেখেছেন, তবে অনুমান করা হচ্ছে, ছবিটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। মুক্তি ২০২৬ সালে।
 


```