Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

১৯৭৩ সালে গাঁটছড়া বাঁধেন অমিতাভ ও জয়া, ৫২ বছর আগে সেই বিয়েতে কত খরচ হয়েছিল জানেন?

 ১৯৭৩ সালের ৩ জুন। বলিউড সাক্ষী ছিল এক যুগল তারকার এক হওয়ার মাহেন্দ্রক্ষণে। সেদিন চার হাত এক হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ির। 

১৯৭৩ সালে গাঁটছড়া বাঁধেন অমিতাভ ও জয়া, ৫২ বছর আগে সেই বিয়েতে কত খরচ হয়েছিল জানেন?

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 June 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: ১৯৭৩ সালের ৩ জুন। বলিউড সাক্ষী ছিল এক যুগল তারকার এক হওয়ার মাহেন্দ্রক্ষণে। সেদিন চার হাত এক হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ির। পেরিয়ে গেছে ৫২ বছর, তবু সেই বিয়ে ঘিরে কৌতূহলের অন্ত নেই।

জয়া তখন বাংলা ও হিন্দি সিনেমায় এক সফল অভিনেত্রী। পুণের ফিল্ম ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জয়া অভিনয় জীবন শুরু করেছিলেন ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’-এর মতো ছবিতে। একদিকে অভিনয়ে জনপ্রিয়তা, অন্যদিকে ব্যক্তিত্বে ছিল আত্মবিশ্বাসের দীপ্তি—সব মিলিয়ে সহ-অভিনেতা অমিতাভ বচ্চনের নজর এড়ায়নি। ধীরে ধীরে একে অপরের প্রতি ভালবাসা জন্মায়।

অমিতাভ ছিলেন এক বনেদি পরিবারের সন্তান। বাবা হরিবংশ রাই বচ্চন ভারতের অন্যতম খ্যাতনামা কবি। ছেলে লন্ডনে যাচ্ছেন জেনে এক কঠিন শর্ত দিয়েছিলেন তিনি—“যেতে হলে বিয়ে করেই যেতে হবে।” তত দিনে লন্ডনের টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুকিংও সম্পূর্ণ। পরিকল্পনাও ছিল পাকাপাকি। কিন্তু বাবার সাফ বার্তা ছিল, বিয়ে না করলে বিদেশযাত্রা নয়। অবশেষে বাবার ইচ্ছা মেনে জয়াকে বিয়ে করেন অমিতাভ।

সেই বিয়েতে খরচ হয়েছিল প্রায় ৯০ লক্ষ টাকা। ১৯৭৩ সালের হিসেবে এই অঙ্ক ছিল বিপুল। আজকের দিনেও তা বিশাল। সাম্প্রতিক সময়ে এই ‘লাস্ট বলিউড গসিপ’ ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অমিতাভ-জয়ার বিয়ের এতবছর পরও, তাঁদের সম্পর্কে উৎসাহ এতটুকুও কমেনি।
 


```