Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘সিতারে জমিন পর’ নিয়ে চিন্তায় আমির, বললেন, ‘আদৌ বক্স অফিসে চলবে কিনা কে জানে!’

পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে আশাবাদী আমির খান, তবে বক্স অফিসে ছবিটি কতটা সফল হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর।

‘সিতারে জমিন পর’ নিয়ে চিন্তায় আমির, বললেন, ‘আদৌ বক্স অফিসে চলবে কিনা কে জানে!’

‘সিতারে জমিন পর’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 8 June 2025 08:56

দ্য ওয়াল ব্যুরো: পরবর্তী ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে আশাবাদী আমির খান, তবে বক্স অফিসে ছবিটি কতটা সফল হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে তাঁর। সম্প্রতি গালাট্টা প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, “ছবিটি নিয়ে আমি খুব খুশি। যা বানাতে চেয়েছিলাম, তা-ই বানিয়েছি। কিন্তু ছবিটি চলবে কিনা, জানি না। আমার কমেডি ছবি যখন আসে, তখন দর্শক অ্যাকশন দেখতে চায়। গত ১২টি হিট ছবি সবই অ্যাকশনধর্মী।”

তিনি আরও বলেন, “আমার ছবি সব সময় ভুল সময়ে মুক্তি পায়। এখন সবাই অ্যাকশন দেখতে চায়, অথচ আমার ছবি কমেডি। তবে আমি বিশ্বাস করি, ছবির গল্পটা সুন্দর ও আবেগপ্রবণ। আশা করি, মানুষ সেটা অনুভব করবে। ফলে এই ছবিটাকে মানুষ কতটা ভালবাসবে, সেটা ঠিক বুঝতে পারছি না। তবে সবটাই মুক্তি পাওয়ার অপেক্ষা।”

আমির জানিয়েছেন, এই ছবি শুধু সিনেমা হলে মুক্তি পাবে। ওটিটি বা ইউটিউবে মুক্তির কোনও পরিকল্পনা নেই। এই ছবির মাধ্যমে দশজন নতুন অভিনেতা বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন—আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্মিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরন মাঙ্গেশকর।


ছবিটি পরিচালনা করেছেন আর. এস. প্রসন্ন। আমির খান প্রোডাকশনসের ব্যানারে তৈরি হওয়া এই ছবিতে আমির ও জেনেলিয়া দেশমুখ মুখ্য ভূমিকায়। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর দিয়েছেন শঙ্কর–এহসান–লয়। মুক্তির দিন ঠিক হয়েছে ২০ জুন ২০২৫।


```