Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘সাইয়ারা’ দেখে চোখে জল? এই ১০ সিনেমা তবে থাকুক আপনার লিস্টে, পাবেন ওটিটিতে

‘সাইয়ারা’ যদি আপনাকে কাঁদিয়ে থাকে, তাহলে এই ছবিগুলি আপনার রোম্যান্টিক সিনেমার তালিকায় থাকতেই হবে।

‘সাইয়ারা’ দেখে চোখে জল? এই ১০ সিনেমা তবে থাকুক আপনার লিস্টে, পাবেন ওটিটিতে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 July 2025 19:10

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক মহেশ ভাটের হাত ধরে বলিউডে পা রাখলেন অহন পাণ্ডে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাইয়ারা’ ইতিমধ্যেই দর্শকদের চোখ ভিজিয়ে দিয়েছে। মোহিত সুরির পরিচালনায় এই ছবি যেন ভাঙা মনকে আবার নতুন করে ভালবাসতে শেখাল। ছবির সঙ্গে দর্শকের এমন আবেগঘন সম্পর্কের সূত্র ধরেই এবার রইল আরও দশটি রোম্যান্টিক ছবি। যা বিভিন্ন ওটিটিতে পাবেন। সপ্তাহ শেষে দেখে নিতে পারে প্রিয়জনের সঙ্গে।

১. আশিকি ২ (Aashiqui 2) - প্রাইম ভিডিও (২০১৩)

মোহিত সুরির এই মেলোড্রামা ছবিটি আজও অনেকে মনে রেখেছেন। রাহুল আর আরোহীর ভালবাসা, তাঁদের একসঙ্গে থাকার লড়াই এবং একান্তে হারিয়ে যাওয়ার ব্যথা, সব মিলিয়ে এই ছবি দেখে চোখের জল আটকে রাখা দায়।

২. রকস্টার (Rockstar) - জি৫ (২০১১)

রণবীর কাপুরের অন্যতম সেরা অভিনয়। জর্ডনের চরিত্রে তিনি যেন এক রকম জীবন্ত যন্ত্রণা। হীর (নার্গিস ফাখরি)-এর সঙ্গে জর্ডনের সম্পর্ক যতটা উচ্ছৃঙ্খল, ততটাই বাস্তব। ভালবাসার উন্মাদনা কীভাবে ধ্বংসও ডেকে আনতে পারে, এই ছবি তার প্রমাণ।

৩. রাঞ্ঝনা (Raanjhanaa) - জি৫ (২০১৩)

ভালবাসা মানেই তো একতরফা অনুভব নয়? কিন্তু কুন্দনের ভালবাসা জোয়ারের মতো, ভাসিয়ে নেয়, পুড়িয়ে দেয়। ধনুষ আর সোনম কাপুরের এই কাহিনি বারবার মনে করায়, প্রেম মানে শুধু পাওয়া নয়, অনেক সময় ছেড়ে দেওয়াও।

৪. অ্যায় দিল হ্যায় মুশকিল (Ae Dil Hai Mushkil) - প্রাইম ভিডিও (২০১৬)

রণবীর কাপুর, অনুষ্কা শর্মা এবং ঐশ্বর্যা রাই বচ্চনের জটিল সম্পর্কের কাহিনি। বন্ধুত্ব, একতরফা প্রেম, চাওয়ার আর না-পাওয়ার মাঝের সেই সূক্ষ্ম টানাপড়েন, মন ছুঁয়ে যায়।

৫. লায়লা মজনু (Laila Majnu) - নেটফ্লিক্স (২০১৮)

ত্রিপ্তি দিমরি আর অবিনাশ তিওয়ারির অভিনয়ে চিরন্তন প্রেমের কাহিনি নতুনভাবে জীবন্ত। ভালবাসা কখনও কখনও যুক্তির বাইরে চলে যায়, এই ছবিটি তারই নিদর্শন।

৬. সদমা (Sadma) - ইউটিউব (১৯৮৩)

কমল হাসান আর শ্রীদেবীর এই ছবিটি শুধু প্রেমের নয়, নিঃস্বার্থ মানসিক বন্ধনের কাহিনি। সুমু আর নেহালতার সম্পর্ক যেন এক মূক আর্তি। শেষ দৃশ্যটি দেখে চোখের জল ধরে রাখতে পারেন না অনেকেই।

৭. কেয়ামত সে কেয়ামত তক (Qayamat Se Qayamat Tak) - ইউটিউব (১৯৮৮)

আমির খান আর জুহি চাওলার রোম্যান্টিক কেমিস্ট্রি বলিউডের ইতিহাসে চিরস্থায়ী। ক্লাসিক প্রেম কাহিনি, যেখানে দুই পরিবার, সমাজের বাধা, সবকিছুর ঊর্ধ্বে উঠেছে প্রেম।

৮. ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড (Eternal Sunshine of the Spotless Mind) - নেটফ্লিক্স (২০০৪)

কেট উইন্সলেট ও জিম ক্যারির এই অনবদ্য রোম্যান্টিক ড্রামাটি বলে ভালবাসা যদি ভুলেও যাই, অনুভূতির রেশ থেকেই যায়। হৃদয়ের অলিন্দে লুকিয়ে থাকে সমস্ত স্মৃতি।

৯. ব্লু ভ্যালেন্টাইন (Blue Valentine) - প্রাইম ভিডিও (২০১০)

প্রেম কখনও শুরু হয় এক চিলতে হাসিতে, আবার শেষ হয় বোঝাপড়ার অভাবে। রায়ান গসলিং ও মিশেল উইলিয়ামসের এই ছবি প্রেমের বাস্তবতাকে সামনে আনে, নরম নয়, নির্মম।

১০. দ্য নোটবুক (The Notebook) - গুগল প্লে (২০০৪)

নিকোলাস স্পার্কসের উপন্যাস অবলম্বনে এই ছবি যেন প্রেমের অমোঘ প্রতিচ্ছবি। নোয়া ও অ্যালির প্রেম অতীত ছাড়িয়ে ভবিষ্যৎ পর্যন্ত গড়ায়, ছুঁয়ে যায় আলঝেইমার আক্রান্ত স্মৃতিহীন মনও।

‘সাইয়ারা’ যদি আপনাকে কাঁদিয়ে থাকে, তাহলে এই ছবিগুলি আপনার রোম্যান্টিক সিনেমার তালিকায় থাকতেই হবে।


```