Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ছবি হিট হতে না হতেই এত খারাপ ব্যবহার! বিতর্কে জড়ালেন ‘সাইয়ারা’র নায়িকা

সিনেমা হল ভরে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থিয়েটারের ভিডিও, আর বক্স অফিসে ১৫০ কোটির দৌড়—‘সাইয়ারা’ যেন ঝড় তুলেছে বলিউডে।

ছবি হিট হতে না হতেই এত খারাপ ব্যবহার! বিতর্কে জড়ালেন ‘সাইয়ারা’র নায়িকা

অনীত পাড্ডা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 24 July 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা হল ভরে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থিয়েটারের ভিডিও, আর বক্স অফিসে ১৫০ কোটির দৌড়—‘সাইয়ারা’ যেন ঝড় তুলেছে বলিউডে। আর সেই ঝড়েই রাতারাতি স্টার হয়ে উঠেছেন দুই নতুন মুখ অনীত পাড্ডা আর আহান পাণ্ডে। সিনেমার সাফল্যের পর থেকেই মুম্বইয়ের রাস্তায় ক্যামেরার ফ্ল্যাশ, পাপারাজ্জিদের ভিড়ে এখন তাঁদের একের পর এক স্পটিং।

সম্প্রতি অনীত পাড্ডা গিয়েছিলেন শহরের এক সেলুনে। মুখে মাস্ক পরে বেরোতেই দেখেন ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন একঝাঁক ফটোগ্রাফার। বন্ধুর সঙ্গে ছিলেন তিনি। পাপারাজ্জিদের ক্যামেরার ফ্ল্যাশের মাঝখান দিয়ে তাঁকে সাবধানে বের করে আনা হয়।

এই ভিডিওই পরে ঘিরে ধরে বিতর্ক। কারণ, সেলুন থেকে বেরিয়ে আসার সময় এক ভক্ত সেলফি চাইলে, অনীত সেটি বিনয়ের সঙ্গে নাকচ করে দেন। এরপরই নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া—কেউ বলছেন ‘বদমেজাজি’, কেউ বলছেন ‘নতুন, তাই এখনই এমন ব্যবহার!'

অনেকেই আবার তাঁর পক্ষেও সওয়াল তুলেছেন। একজন লিখেছেন, “ও তো এখনও এই লাইমলাইটে অভ্যস্ত নয়। একটু সময় দিন। YRF-ও ওদের মিডিয়ার সামনে যেতে মানা করেছে।” অন্য এক জন মন্তব্য করেছেন, “এটা ওর প্রথম অভিজ্ঞতা। নেপো কিডরা মিডিয়া ট্রেনিং নিয়ে আসে, হয়তো ও ঘাবড়ে গিয়েছিল।”

প্রথম ছবিতেই বাজিমাত করেছেন অনীত-আহান। মুক্তির ছয় দিনের মাথায় ১৫৩.২৫ কোটি টাকার ব্যবসা করেছে ‘সাইয়ারা’। পিছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘কেসরি’, ‘জাট’-এর মতো বিগ বাজেট ছবি। একদিকে দর্শকদের প্রশংসা, অন্যদিকে আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, রণবীর সিংয়ের মতো তারকাদের সোশ্যাল মিডিয়ায় ছবির প্রশংসা—সব মিলিয়ে বক্স অফিসে ছক্কা মেরেছে YRF-এর নতুন বাজি।


```