Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'সাইয়ারা'র ক্লাইম্যাক্স কি ChatGPT থেকে টোকা? ছবির লেখকরা বলছেন...

মোহিত সুরির ব্লকবাস্টার প্রেমকাহিনি ‘সাইয়ারা’র ক্লাইম্যাক্স লেখার সময় মজা করেই নেওয়া হয় ChatGPT-র সাহায্য! জানুন কী বলছেন ছবির লেখকরা।

'সাইয়ারা'র ক্লাইম্যাক্স কি ChatGPT থেকে টোকা? ছবির লেখকরা বলছেন...

‘সাইয়ারা’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 August 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো: ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘সাইয়ারা’। বলিউডে নবাগত আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে নির্মিত এই ছবি এখন বছরের অন্যতম ব্লকবাস্টার। মোহিত সুরির পরিচালনায় নির্মিত এই প্রেমকাহিনি যেমন দর্শক-মন ছুঁয়ে গেছে, তেমনই চিত্রনাট্যের একটি বিশেষ অংশ নিয়েও চলছে জোর চর্চা। কারণ, ছবির ক্লাইম্যাক্স লেখার সময় মজা করেই চিত্রনাট্যকাররা সাহায্য নিয়েছিলেন ChatGPT-এর!

সম্প্রতি ফিল্ম বিশ্লেষক কমল নাহতাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির লেখক সংকল্প সদানাহ এবং রোহন শঙ্কর জানালেন এই মজার কাহিনি। সংকল্প বলেন, “ছবির পুরো গল্প লিখে ফেললেও আমরা ক্লাইম্যাক্সটা নিয়ে হিমশিম খাচ্ছিলাম। কীভাবে গল্প শেষ হবে, বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার সহকারী চেতন নাইডু মজা করেই ChatGPT-কে জিজ্ঞাসা করে, ‘মোহিত সুরি হলে কীভাবে এমন ছবি শেষ করতেন?’ AI জানায়, নায়ক ও নায়িকা দু’জনেরই মৃত্যু হওয়া উচিত!”

এই ঘটনাকে নিছক মজা হিসেবে নিলেও, মোহিত সুরিও তখন ভাবছিলেন ট্র্যাজেডির দিকেই গল্প এগোবে, কারণ ছবির নায়িকার শারীরিক অবস্থাও সেই দিকেই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু শেষমেশ একদিন ট্র্যাফিকে বসে থাকতে থাকতে হঠাৎই সংকল্পের মাথায় আসে সেই ‘হ্যাপি এন্ডিং’। আর সেই ভাবনাই পরে রূপ নেয় বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমের ক্লাইম্যাক্সে।

‘সাইয়ারা’ ইতিমধ্যেই ভারতের বাজারে ৩০০ কোটি টাকার উপরে আয় করেছে। বিশ্বজুড়ে ছবির মোট আয় ছুঁয়েছে ৫০০ কোটির ঘর। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ছবিটি ‘পাঠান’-এর গ্লোবাল বক্স অফিস রেকর্ডও ছাপিয়ে যাবে। এই সাফল্যে চমকে গিয়েছেন অনেক ট্রেড অ্যানালিস্ট। কারণ, একাধিক বড় বাজেটের ছবি ফ্লপ হলেও, নবাগতদের নিয়ে নির্মিত এই ছবি দর্শক টেনেছে রীতিমতো ঝড় তুলে।


```