Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অ্যাকশনের সঙ্গে দুর্ধর্ষ নাচ হৃতিক আর জুনিয়র NTR-এর, বাজার কাঁপাবে 'ওয়ার ২'র 'জনাবে আলি' গান

হৃতিক বনাম জুনিয়র এনটিআর—কে জিতল নাচের যুদ্ধে? ‘ওয়ার ২’-এর গান ‘জানাব-এ-আলি’-র টিজারেই আগুন!

অ্যাকশনের সঙ্গে দুর্ধর্ষ নাচ হৃতিক আর জুনিয়র NTR-এর, বাজার কাঁপাবে 'ওয়ার ২'র 'জনাবে আলি' গান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 7 August 2025 12:50

দ্য ওয়াল ব্যুরো: ছবির মুক্তির আগে শুধু একটি গানের ঝলক। তাও আবার গোটা গানের ভিডিও নয়, শুধু টিজার। কিন্তু তা সত্ত্বেও উত্তেজনা তুঙ্গে। যশরাজ ফিল্মসের (YRF) বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার 'ওয়ার ২'-এর গান ‘জনাব-এ-আলি’-র টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কারণ একটাই—এই গানে এক ফ্রেমে মুখোমুখি হয়েছেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবং দক্ষিণের ফায়ারস্টার জুনিয়র এনটিআর। আর তাঁদের ডান্স ফেস-অফ দেখে দর্শকরা বলছেন, 'এটাই হল আসল ওয়ার!'

‘জানাব-এ-আলি’ গানটি এমনভাবে তৈরি হয়েছে, যেখানে দু’জন সুপারস্টারের থেকে চোখ ফেরানো মুশকিল। বলিউডে ‘জয় জয় শিবশঙ্কর’-এর পর ফের হৃতিকের দুরন্ত নাচের কামব্যাক। আর তার মোকাবিলায় রয়েছেন এনটিআর—যিনি নিজের আগুনে এনার্জির জন্য জনপ্রিয়। এই গানের কোরিওগ্রাফি করেছেন বস্কো মার্টিস। সুরকার প্রীতম, গীতিকার অমিতাভ ভট্টাচার্য। গেয়েছেন সচেত টন্ডন এবং সাজ ভাট।

চোখ ধাঁধানো কোরিওগ্রাফি, তালে-তালে গতিময় স্টেপ আর ক্যামেরার সামনে জমজমাট কেমিস্ট্রি—সব মিলিয়ে এই গান ইতিমধ্যেই বলিউডে এক নতুন 'ডান্স মোমেন্ট' তৈরি করেছে।

সম্পূর্ণ গানটি শুধুমাত্র সিনেমা হলে দেখা যাবে, কারণ নির্মাতারা এই ছবির প্রচারে ‘লেস ইজ মোর’ কৌশল বেছে নিয়েছেন। তাতেও দমেনি ভক্তদের উত্তেজনা। একজন ভক্ত যেমন লিখেছেন, “এই ওয়ার তো এখনই অনেক বেশি ইনটেন্স হয়ে যাচ্ছে।” আরেকজন বলছেন, “NTR marches his moves, actually!”

টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব—সব জায়গাতেই এখন আগুন, গুজবাম্পস আর উন্মাদনার ঝড়। বহুজন ইতিমধ্যেই এটিকে “ডান্স অফ দ্য ইয়ার” বলে স্বীকৃতি দিয়েছেন।

‘ওয়ার ২’ পরিচালনা করছেন আয়ান মুখার্জি। এটি YRF-এর স্পাই ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই ছবিতে ফের দেখা যাবে হৃতিক রোশনকে এজেন্ট কবীর চরিত্রে। জুনিয়র এনটিআরের এটি হিন্দি সিনেমায় ডেবিউ। পাশাপাশি রয়েছেন কিয়ারা আডবানি—একজন সেনা অফিসারের চরিত্রে, যিনি হৃতিকের প্রেমিকাও। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ অগস্ট, হিন্দি, তামিল এবং তেলুগুতে।


```