Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘পিয়া তু আব তো আজা’, কী নোংরা গান লিখেছি, লজ্জায় স্টুডিও ছেড়ে বেরিয়ে যান মজরুহ

আশা ভোঁসলের বয়স এখন ৯১। সেপ্টেম্বরের ৮ তারিখ ৯২ হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আশা তাঁর গাওয়া সাহসী গানের পেছনের নানা কাহিনি শেয়ার করেন। 

‘পিয়া তু আব তো আজা’, কী নোংরা গান লিখেছি, লজ্জায় স্টুডিও ছেড়ে বেরিয়ে যান মজরুহ

আশা ভোঁসলে

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 7 August 2025 08:17

দ্য ওয়াল ব্যুরো: 'পিয়া তু আব তো আজা' (Piya tu ab to aaja), 'দম মারো দম', 'ইয়ে হ্যায় রেশমি জুলফোঁ কা অন্ধেরা' - এইসব হিন্দি গানের কথা শুনলেই প্রথম মনে পড়ে এক কিংবদন্তি কণ্ঠস্বরের কথা: আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর গলায় এই গানের আবেদন, সাহসী কথা আর আত্মবিশ্বাসী উচ্চারণ যেমন ছিল, তেমনই তা নিয়ে সে সময়ে ছিল সমালোচনা, বিতর্ক ও একাধিকবার ব্যান হওয়ার ইতিহাসও।

আশা ভোঁসলের বয়স এখন ৯১। সেপ্টেম্বরের ৮ তারিখ ৯২ হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আশা তাঁর গাওয়া সাহসী গানের পেছনের নানা কাহিনি শেয়ার করেন। তিনি জানান, একসময়ে আর ডি বর্মনকে তিনি সরাসরি প্রশ্ন করেন, কেন সব 'বোল্ড' গান তাঁকে দেওয়া হয়, আর 'ভালো' গানগুলো সবই যান লতা মঙ্গেশকরের কাছে যায়। উত্তরে 'পঞ্চম দা' জানান, "পিয়া তু আব তো আজা" গানটি সুপারহিট হবে—এই ব্যাপারে তাঁর কোনও সংশয় ছিল না।

গানের রেকর্ডিংয়ের সময়ের একটি ঘটনা তুলে ধরে আশা বলেন, এই গানের গীতিকার মজরুহ সুলতানপুরী নিজেই গানটির কিছু লাইন পড়ে এতটাই অস্বস্তিতে পড়ে যান যে, মাঝপথেই স্টুডিয়ো ছেড়ে বেরিয়ে যান। তিনি নাকি আশা ভোঁসলেকে বলে যান, “বেটি, ম্যায়নে গন্ধা গানা লিখা হ্যায়। আমার মেয়েরা বড় হয়ে এই গান গাইবে ভেবে লজ্জা পাচ্ছি।”

তবুও আশা গানটি গাইতে রাজি হয়ে যান, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং গানের সুর তাঁর ভাল লেগেছিল। যদিও তিনি তখন জানতেন না, গানটি এতটা জনপ্রিয় হয়ে উঠবে। এবং তা সত্যিই হয়েছিল। “আমি জানতাম সুরটা ভালো, কিন্তু এমন সুপারহিট হবে ভাবিনি,” জানান তিনি।

এই গানের মতোই ‘দম মারো দম’ গানও সময়ের সাহসী চিত্রনাট্যের অংশ ছিল। কিন্তু হিপি সংস্কৃতি আর ধূমপানের প্রতি আকর্ষণ দেখানোর জন্য সেই গান আকাশবাণী থেকে ব্যান হয়। দূরদর্শনেও সিনেমাটি সম্প্রচারিত হওয়ার সময় গানটি বাদ দেওয়া হয়।

আশা জানান, এমন ঘটনা একাধিকবার ঘটেছে। “বম্বে রেডিও আমার তিন-চারটে গান বন্ধ করে দিত।” তবুও তিনি থেমে থাকেননি। তিনি বিশ্বাস করতেন গান ভালো হলে, তা নিজের জায়গা করে নেবে।

বহু বিতর্ক, রক্ষণশীলতার বেড়াজাল ও সমালোচনার পরও, আশা ভোঁসলের কণ্ঠস্বরই হয়ে উঠেছিল বলিউডের সাহসী গানের প্রতীক। গানের সাহসী কথা বা মেজাজ যাই থাক, তাঁর কণ্ঠই গানগুলোকে চিরকালীন করে তুলেছে।

পিয়া তু আব তো আজা শুধু একটি গান নয়, এক সময়ের সামাজিক সাহসিকতার প্রতিচ্ছবি — যার সুরের আড়ালে লুকিয়ে রয়েছে এক গায়িকার লড়াই, আত্মবিশ্বাস আর শিল্পের প্রতি অটুট দায়বদ্ধতা।


```