Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দেবের ক্যাপশনে আবার সেই 'এমনি'! এখানেই শেষ নয়, যোগ করলেন কোন হ্যাশট্যাগ?

সম্প্রতি নজরুল মঞ্চে 'ধূমকেতু' মেগা ইভেন্টে তাঁদের রি-নিউইয়নে সেই নস্টালজিয়াকেই উস্কেছেন এই জুটি।

দেবের ক্যাপশনে আবার সেই 'এমনি'! এখানেই শেষ নয়, যোগ করলেন কোন হ্যাশট্যাগ?

দেব-শুভশ্রী।

শেষ আপডেট: 6 August 2025 22:15

দ্য ওয়াল ব্যুরো: দেব কেন ক্যাপশনে 'এমনি' লেখেন? এ প্রশ্ন ভক্তদের বহুদিনের। সন্তোষজনক উত্তর না পাওয়ায় 'ফেসবুক স্কুল' এতদিনে সে উত্তরও বার করে ফেলেছে। তাঁদের দাবি সবটাই নাকি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্য! 'চ্যালেঞ্জ' ছবিতে শুভশ্রীর সংলাপ থেকেই নাকি এই 'এমনি'র আগমন।

সম্প্রতি নজরুল মঞ্চে 'ধূমকেতু' মেগা ইভেন্টে তাঁদের রি-নিউইয়নে সেই নস্টালজিয়াকেই উস্কেছেন এই জুটি। আড়াই হাজার দর্শকের সামনে 'চ্যালেঞ্জ' ছবির সেই সংলাপই ধার করে শুভশ্রী দেবকে জিজ্ঞাসা করেছেন, 'আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে?' দেব উত্তর দিয়েছেন, 'কেন'? শুভশ্রী উত্তর দিয়েছেন, 'এমনি'! 

দর্শকদের মধ্যে প্রশ্ন জেগেছিল, এরপর কি নিজের আর কোনও ক্যাপশনে 'এমনি' ব্যবহার করবেন দেব? দু'দিন কাটতে না কাটতেই উত্তর মিলল। বুধবার রাত বাড়তেই নিজের ইনস্টা প্রোফাইল থেকে যে দু'টি ছবি দেব শেয়ার করেছেন তার ক্যাপশনেও লেখা 'এমনি'। মুখ টিপে ভক্তরা বলছেন, 'এমনি এমনি, এমনি নয়, এ এমনি সবার থেকে আলাদা'।

সেদিন মঞ্চে যেন ঘটেছিল ম্যাজিক। ১০ বছর একসঙ্গে কাজ করেননি। কথা হয়নি অথচ সামনাসামনি তাঁরা আজও সাবলীল। দেবের সিক্সার দায়িত্ব নিয়ে সামলেছেন শুভশ্রী। কোথাও গিয়ে মেগাস্টার 'আউট অব স্ক্রিপ্ট' হলে পাল্টা ব্যাটিং করেছেন শুভশ্রীও। 'দেশু' হ্যাশট্যাগ এখনও ট্রেন্ডিং সামাজিক মাধ্যমে। একই সঙ্গে ট্রেন্ডিং 'ধূমকেতু' হ্যাশট্যাগও। আর এই 'এমনি' ক্যাপশনের পাশে সেই হ্যাশট্যাগই ব্যবহার করেছেন দেব। হাতজোর করে ভক্তদের প্রার্থনা, 'আবার একটা ছবি কর না একসঙ্গে'।


```