Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'স্বদেশ'-এ না হোক, 'জওয়ান'-এ তো পেয়েছেন! শাহরুখকে কটাক্ষ করতেই পাল্টা জবাব মুকেশের

‘জওয়ান’ ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে শাহরুখকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এবার তাঁর পাশে দাঁড়ালেন মুকেশ খান্না।

 

'স্বদেশ'-এ না হোক, 'জওয়ান'-এ তো পেয়েছেন! শাহরুখকে কটাক্ষ করতেই পাল্টা জবাব মুকেশের

শাহরুখ খান ও মুকেশ খান্না

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 August 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: ৩৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জাতীয় পুরস্কার হাতে পেলেন বলিউডের বাদশা শাহরুখ খান। 'জওয়ান'-এ তাঁর অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ভক্তমহল ও সহকর্মীরা যখন অভিনন্দনে ভাসাচ্ছেন কিং খানকে, তখনই একাংশের দাবি, এই সম্মান তাঁর ‘স্বদেশ’-এর মতো ছবির জন্য প্রাপ্য ছিল, ‘জওয়ান’-এর জন্য নয়।

এই বিতর্কের মাঝেই শাহরুখের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা ও 'শাক্তিমান' খ্যাত মুকেশ খান্না। স্পষ্ট ভাষায় জানালেন, “শাহরুখের এই পুরস্কার প্রাপ্য। এই নিয়ে প্রশ্ন তোলাটা অনুচিত।”

আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, “যাঁরা বলছেন 'স্বদেশ' ছবির জন্য শাহরুখের জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল, তাঁরা ভুলে যাচ্ছেন, এ আর রহমান 'জয় হো'–র জন্য অস্কার পেয়েছিলেন, তাঁর আগের অসাধারণ কাজগুলোর জন্য নয়। পুরস্কার কখনও একটি নির্দিষ্ট কাজের জন্য দেওয়া হয়, যা মানুষকে নাড়া দেয়, মনে থেকে যায়।”

তিনি আরও বলেন, “শাহরুখ ৪০ বছরের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি যদি আজ জাতীয় পুরস্কার পান, তাহলে তাতে কারও আপত্তি থাকা উচিত নয়।”

শুধু মুকেশ খান্না নন, হিন্দি সিনেমার একাধিক তারকাও শাহরুখের এই স্বীকৃতিকে সাধুবাদ জানিয়েছেন। ‘জওয়ান’ বক্স অফিসে নজির গড়েছিল। সেই ছবির জন্য জাতীয় পুরস্কার পাওয়াকে অনেকেই দৃষ্টান্ত হিসেবেই দেখছেন।

তবে এই সম্মান ঘিরে বিতর্কও পিছু ছাড়েনি। মালয়ালম অভিনেত্রী উর্বশী প্রকাশ্যে জানিয়ে দেন, তাঁর মতে এই বছর জাতীয় পুরস্কার পেতে উচিত ছিল বিজয় রাঘবনের। যদিও উর্বশী নিজে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন, তবে তাঁর সেই জয়েও কিছুটা হতাশা ঝরে পড়ে মন্তব্যে।

অন্যদিকে শাহরুখ নিজে কিন্তু পুরস্কার পেয়ে আবেগে ভেসেছেন। জানিয়েছেন, “জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে আমি অত্যন্ত খুশি। জুরি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রককে ধন্যবাদ জানাই। এটা আমার জীবনের এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। রাজু স্যার, অ্যাটলি স্যার—আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আমাকে এই ছবির অংশ করে নেওয়ার জন্য।”


```