Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দীপিকার পাশে এবার রুবিনাও, ৮ ঘণ্টা শিফট নিয়ে বললেন, 'আমি যখন নতুন ছিলাম তখন তো...'

দীপিকার ৮ ঘণ্টার শিফট বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী রুবিনা দিলাইক। জানালেন, কেন তিনি দীর্ঘ শিফটকে সমর্থন করেন না।

দীপিকার পাশে এবার রুবিনাও, ৮ ঘণ্টা শিফট নিয়ে বললেন, 'আমি যখন নতুন ছিলাম তখন তো...'

রুবিনা দিলাইক ও দীপিকা পাড়ুকোন

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 August 2025 11:45

দ্য ওয়াল ব্যুরো: সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'স্পিরিট' ছবি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। কারণ একটাই, দীপিকা দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করতে চাননি, আর পরিচালকের সঙ্গে সেই নিয়েই মতবিরোধ তৈরি হয়। এই ইস্যু ঘিরে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে বিতর্ক। কেউ দীপিকার পক্ষে, কেউ আবার কাজের নীতি নিয়ে প্রশ্ন তুলছেন।

এই পরিস্থিতিতে দীপিকার পাশে দাঁড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক। ‘বিগ বস ১৪’ বিজয়ী ও ‘ছোটি বাহু’, ‘সাস বিনা শাশুরাল’-এর মতো হিট সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পাওয়া রুবিনা এবার ৮ ঘণ্টার শিফট ঘিরে নিজের মতামত স্পষ্ট করে দিলেন।

এক সাক্ষাৎকারে রুবিনা বলেন, “আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন ছিলাম, তখন প্রচণ্ড পরিশ্রম করতে হত। এমন সময়ও এসেছে যখন দিনে ১৭ ঘণ্টার বেশি কাজ করেছি। কিন্তু আমি চাই না এটাই চলতে থাকুক।”

তিনি আরও বলেন, “আমি যদি কোনওদিন প্রযোজক হই, তাহলে এমন একটি পরিবেশ তৈরি করব যেখানে দিনে ৮ ঘণ্টার মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। কাউকে অতিরিক্ত সময় কাজ করানোর কোনও মানে হয় না। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারলে সেটাই সবচেয়ে ভাল ফল দেয়।”

তবে রুবিনা মানছেন, কিছু কিছু পেশায় অতিরিক্ত সময় কাজ করতেই হয়। যেমন ট্রাফিক পুলিশ, চিকিৎসক বা নিরাপত্তারক্ষীরা ১৬-১৮ ঘণ্টাও কাজ করেন। কিন্তু বিনোদন জগতে এই চর্চা প্রশ্নের মুখে।

সবশেষে রুবিনা স্পষ্টভাবে বলেন, “আপনি যদি অতিরিক্ত সময় কাজ করতে স্বচ্ছন্দ হন, তাহলে সমস্যা নেই। কিন্তু যদি সেই সময়ের জন্য পারিশ্রমিক না দেওয়া হয়, তবে তা অবশ্যই নিন্দনীয়। অতিরিক্ত সময় কাজ করবেন কি না, সেটা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত।”


```