Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'সবকিছু তোর সঙ্গেই শুরু হয়েছে', জাতীয় পুরস্কার পেয়ে কোন বন্ধুকে এ কথা বললেন শাহরুখ?

"সবকিছু তোর সঙ্গেই শুরু হয়েছিল!"— জাতীয় পুরস্কার পেয়ে পুরনো বন্ধুকে আবেগঘন বার্তা দিলেন শাহরুখ খান। 

'সবকিছু তোর সঙ্গেই শুরু হয়েছে', জাতীয় পুরস্কার পেয়ে কোন বন্ধুকে এ কথা বললেন শাহরুখ?

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 August 2025 23:47

দ্য ওয়াল ব্যুরো: একটা পুরস্কার, একটাই নাম। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার শিরোপা জিতলেন শাহরুখ খান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ফিল্মি সফর— অবশেষে মিলল স্বীকৃতি। এ যেন শুধুই একটা ট্রফি নয়, এক অদেখা অভিমান আর অব্যক্ত অপেক্ষার শেষ অধ্যায়।

শাহরুখ খানের ভক্তরা যখন তাঁর এই জয় উদযাপনে মেতেছেন, শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া— ঠিক তখনই কিং খান ফিরে গেলেন পিছনের পৃষ্ঠায়। এক পুরোনো বন্ধুর কাছে। যাঁর হাত ধরে শুরু হয়েছিল এক কিংবদন্তির যাত্রা।

না, তিনি সলমন নন। আমিরও নন। তিনি বিবেক বসওয়ানি— অভিনেতা, প্রযোজক, সহ-পরিচালক এবং শাহরুখ খানের কেরিয়ারের এক অমূল্য চরিত্র। সম্প্রতি X-এ এক পুরোনো সাদা-কালো মুহূর্ত শেয়ার করেন বিবেক। দু’জনেই তরুণ, মুখে সেই চিরচেনা হাসি। ছবির ক্যাপশনে বিবেক লেখেন, “অভিনন্দন শাহরুখ, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য! অনেক দেরিতে এল, কিন্তু এই সম্মান তোমার প্রাপ্য ছিল।”

আর শাহরুখের উত্তর? হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, “ধন্যবাদ এই শুভেচ্ছা দেওয়ার জন্য। এই সবকিছু তো তোর সঙ্গেই শুরু হয়েছিল। রাজু অবশেষে জেন্টলম্যান হয়ে উঠল!”

১৯৯২ সালের ছবি ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’, যেখানে প্রথমবার মূলধারার বলিউড সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শাহরুখ। সহ-পরিচালনায় ছিলেন বিবেক। ছবিতে জুহি চাওলা, অমৃতা সিং, নানা পাটেকর এবং নিজেও অভিনয় করেন বিবেক, লাভচাঁদ কুকরেজা নামে এক মজাদার চরিত্রে।

কিন্তু গল্প এখানেই শেষ নয়। শাহরুখ যখন দিল্লি থেকে স্বপ্ন নিয়ে মুম্বই পা রাখেন, ঠিক তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এই বিবেকই। প্রথম কয়েকদিন শাহরুখ থেকেছিলেন বিবেক বসওয়ানির বাড়িতেই। নতুন শহরে নতুন চেনা, সবটাই হয়েছিল তাঁর হাত ধরে। শুধু পর্দার বন্ধুত্ব নয়, বাস্তব জীবনেও এই সম্পর্কটা ছিল সেতুবন্ধন।

সময়ের সঙ্গে ছবি বদলায়, চরিত্র বদলায়, স্টারডম আসে। কিন্তু কিছু সম্পর্ক থেকে যায় ঠিক আগের মতোই। বিবেকের সেই একটা পোস্ট, আর শাহরুখের উত্তরে যেন একটা গোটা অধ্যায় লেখা হয়ে গেল—“রাজু অবশেষে জেন্টলম্যান হয়ে উঠল।”


```