Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু...', কাজলের জন্মদিনে রহস্যময় পোস্ট অজয়ের

৫১তম জন্মদিনে কাজলের জন্য সাদাকালো ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন অজয় দেবগন। কী বললেন তিনি? 

'বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু...', কাজলের জন্মদিনে রহস্যময় পোস্ট অজয়ের

কাজল ও অজয়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 August 2025 21:54

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী কাজলের ৫১তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে শুভেচ্ছা জানালেন অজয় দেবগন। কাজলের একটি পুরনো সাদাকালো ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, “অনেক কিছু বলার আছে, কিন্তু আমি জানি তুমি চোখ ঘুরিয়ে নেবে। তাই... শুভ জন্মদিন প্রিয়।”

একটি নয়, দুটি ছবি পোস্ট করেছেন অজয়। একটি বহু পুরনো, আরেকটি সাম্প্রতিক সাদাকালো ছবি। দুই ছবির মধ্য দিয়ে যেন সময়ের বহমানতাকেই তুলে ধরেছেন অভিনেতা। অজয়ের পোস্টে ঝরে পড়ে এক দীর্ঘ দাম্পত্যের নির্ভার বন্ধন।

অন্যদিকে, কাজলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে নাইসাও। ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আমার মা, শুভ জন্মদিন।” উত্তরে কাজল লেখেন, “ভালবাসি সোনা।”

১৯৯৪ সালে ‘গুন্ডারাজ’ ছবির সেটে প্রথম দেখা হয় কাজল ও অজয়ের। সেখান থেকেই শুরু সম্পর্ক। পাঁচ বছর পর, ১৯৯৯ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তাঁদের দুই সন্তান— কন্যা নাইসা এবং পুত্র যুগ।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছেন কাজল। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘মা’, এরপরই প্রেক্ষাগৃহে আসে ‘সরজমিন’, যেখানে কাজলের সঙ্গে অভিনয় করেছেন ইব্রাহিম আলি খান এবং পৃথ্বীরাজ সুকুমারন।


```