Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মানুষটাকে তো কাছ থেকে দেখেছি, ও কতটা জেলাস হতে পারে তাও জানি: রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী

রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী বহু বছর পর মুখ খুললেন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। তাঁর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উঠল বিতর্ক। কী বললেন শতাব্দী?

মানুষটাকে তো কাছ থেকে দেখেছি, ও কতটা জেলাস হতে পারে তাও জানি: রাজের প্রাক্তন স্ত্রী শতাব্দী

ফাইল চিত্র

বিহঙ্গী বিশ্বাস

শেষ আপডেট: 5 August 2025 18:02

বিহঙ্গী বিশ্বাস

কেমন আছেন? 
এই চলছে ভালই...

হঠাৎ করে আপনি আলোচনায়...
পোস্টটার জন্য বলছেন তো?

হ্যাঁ

এটা নিয়ে সকাল থেকে এত ফোন, এত মানুষ এত কিছু বলছেন, আমি কিন্তু চাইনি এইসব। পনেরো বছর মুখ খুলিনি। এখন আর পুরনো কথা তুলে কী হবে?


কিন্তু পোস্টে তো সেই পুরনো কথাই..
আসলে মানুষ তো, তাই না চাইতেও কিছু স্মৃতি তো ভেসে আসে। সেই কারণেই নিজের অনুভূতি শেয়ার করা।

কিন্তু কালকের রি- ইউনিয়ন তো প্রমোশনাল স্ট্র্যাটেজিরই অঙ্গ। অথচ শতাব্দীর পোস্ট তো পুরোটাই ব্যক্তিগত...

আমি জানি ছবির প্রচারে অনেক কিছুই করতে হয়। আমিও তো এই সবেরই অংশ ছিলাম। এদের প্রত্যেককে সামনে থেকে দেখেছি। কিন্তু কোথাও গিয়ে সম্পর্কের দায়ভারও তো সত্যি, তাই না?

রাজ চক্রবর্তী কিন্তু নিজেই জানিয়েছেন এই পুরো প্রচারে তাঁর কোথাও সমস্যা নেই... 
(হাসি) 

হাসছেন যে? 
আসলে কী বলুন তো যে মানুষটাকে নিয়ে এই পোস্ট তাঁকে তো বহু বছর চিনি সে কী অনুভব করতে পারে, তাঁর মধ্যে কতটা জেলাসি, কতটা পজেসিভ সেটা তো আমার কিছুটা হলেও চেনা সেই জায়গা থেকে আমার যা মনে হয়েছে তাই লিখে ফেলেছি।

টলিউডে পোক্ত জায়গা ছিল আপনার। হারিয়ে গেলেন কেন? 
আর সে সব থাক না হয়। পরে কোনওদিন এই নিয়ে ইচ্ছে হলে বলব।

ধূমকেতু এখন ট্রেন্ডিং, বহুদিন পর বাংলা ছবি নিয়ে এত হাইপ। গর্ব হচ্ছে?

ভীষণ.. কী ভাল কাজ করেছে সবাই। দেবের কথা আর কী বা বলব। বলা যায় একাই ধরে রেখেছে ইন্ডাস্ট্রিকে।

আর শুভশ্রী?

ও ভীষণ ভাল কাজ করছে। কী ভাল দেখাচ্ছিল ওকে কাল। ঠিক বলিউড নায়িকার মতো।

এই মুহূর্তে জীবনের থেকে চাওয়া কী? 
ভালভাবে বাঁচা, ভাল থাকা। খুব শীঘ্রই ভাল খবর দেব। তবে এখনই নয়। একটা পোস্টে যে এভাবে প্রলয় ঘটবে বুঝিনি। পনেরো বছর তো কেটেই গেল। বাকি বছর গুলোও কেটে যাবে এভাবেই।


```