Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বি-টাউনে নতুন প্রেমের গুঞ্জন, ম্রুনালের এক ডাকে চেন্নাই থেকে মুম্বই ছুটলেন ধনুষ

বলিউডে আবারও প্রেমের গুঞ্জন! আর এবার জড়িয়েছে দক্ষিণী সুপারস্টার ধনুষ ও বলিউডের উঠতি নায়িকা ম্রুনাল ঠাকুরের নাম। 

বি-টাউনে নতুন প্রেমের গুঞ্জন, ম্রুনালের এক ডাকে চেন্নাই থেকে মুম্বই ছুটলেন ধনুষ

ধনুষ ও ম্রুনাল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 6 August 2025 12:27

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে আবারও প্রেমের গুঞ্জন! আর এবার জড়িয়েছে দক্ষিণী সুপারস্টার ধনুষ ও বলিউডের উঠতি নায়িকা ম্রুনাল ঠাকুরের নাম। বয়সে ৯ বছরের ফারাক থাকলেও, ইন্ডাস্ট্রির গুঞ্জন—এই দু’জন এখন একে অপরের অনেক বেশি কাছাকাছি।

তবে হঠাৎ এই আলোচনা কেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ধরা পড়েছে ধনুষ ও ম্রুনালের ‘কেমিস্ট্রি’। কখনও হাসিমুখে কথা বলা, কখনও একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকানো, সব কিছুতেই যেন স্পষ্ট, বন্ধুত্বের চেয়ে কিছুটা বেশিই যেন চলছে তাঁদের মধ্যে।

সম্প্রতি ‘তেরে ইশক মে’ ছবির কাজ শেষ হওয়ার পর ধনুষ ও কৃতি স্যাননের সঙ্গে একটি পার্টিতে হাজির ছিলেন ম্রুনালও। আবার ম্রুনালের ছবি ‘সন অফ সর্দার ২’-এর একটি স্পেশাল ট্রেনিংয়ে যোগ দিতে মুম্বই পৌঁছনো ধনুষের চেন্নাই ছাড়াও অনেকে সন্দেহের চোখে দেখছেন।

এই দুই তারকার প্রতিটি প্রকাশ্যে আসা মুহূর্তে ভক্তরা ইতিমধ্যেই অনুমান করছেন, খুব তাড়াতাড়ি হয়তো নতুন এক জুটিকে দেখবে ইন্ডাস্ট্রি—অন্তত তাঁদের চোখেমুখে যে ভাষা ফুটে উঠেছে, তাতে এমনই মনে করছেন অনুরাগীরা।

তবে এখনই ধনুষ কিংবা ম্রুনালের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ধানুশের ব্যক্তিগত জীবনও বেশ আলোচিত। রজনীকান্তের কন্যা ঐশ্বর্যার সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের পর ২০২২ সালে তাঁরা বিচ্ছেদের ঘোষণা করেন। আইনি বিচ্ছেদ হয় ২০২৪-এ। এই দম্পতির দুই সন্তান—যাত্রা এবং লিঙ্গা।
 


```