Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

৭৫ দিন পার, তবু থামছে না ‘ধুরন্ধর’ ঝড়! জওয়ান-পুষ্পাকে টপকে বক্স অফিসে বিশ্বরেকর্ড

মুক্তির ৭৫ দিন পরও বক্স অফিসে অপ্রতিরোধ্য রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’।

৭৫ দিন পার, তবু থামছে না ‘ধুরন্ধর’ ঝড়! জওয়ান-পুষ্পাকে টপকে বক্স অফিসে বিশ্বরেকর্ড

ধুরন্ধর

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 February 2026 17:09

দ্য ওয়াল ব্যুরো: মুক্তির পর থেকেই বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে ধুরন্ধর (Dhurandhar)। গত ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়া এই ছবিটি শুরু থেকেই দর্শকদের বিপুল সাড়া পেয়েছিল। আদিত্য ধর পরিচালিত স্পাই-থ্রিলার ঘরানার এই সিনেমা যে দীর্ঘ দৌড়ের জন্য তৈরি, তা প্রথম সপ্তাহ থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সময় যত এগিয়েছে, ততই তার সাফল্যের পাল্লা ভারী হয়েছে। এমনকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরও সিনেমা হলে এর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং টানা ৭৫ দিন প্রেক্ষাগৃহে চলতে চলতে নতুন নজির গড়েছে ‘ধুরন্ধর’, যা ভারতীয় সিনেমার ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা।

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি নির্মাতাদের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ছবিটি সফলভাবে ৭৫ দিনের মাইলস্টোন স্পর্শ করেছে। প্রযোজনা সংস্থা ‘বি৬২’-এর পোস্টে লেখা হয়, ‘সিনেমাহলে ৭৫ দিনের অপ্রতিরোধ্য দৌড় ‘ধুরন্ধর’-এর।’ শুধু সময়ের নিরিখেই নয়, ব্যবসার দিক থেকেও নজির গড়েছে এই ছবি। দেশীয় বক্স অফিসে ইতিমধ্যেই ৮৩৮ কোটি টাকার ব্যবসা করেছে এটি। অন্যদিকে বিশ্বব্যাপী আয় পৌঁছে গিয়েছে ১৩০০ কোটিতে। এই অঙ্ক ছাপিয়ে গিয়েছে জওয়ান এবং পুষ্পা ২-এর মতো ব্লকবাস্টার ছবির আয়কেও। সেই হিসেবে বলিউডে ‘ধুরন্ধর’ই প্রথম ছবি, যা দেশের মাটিতে ৮০০ কোটির গণ্ডি পেরিয়েছে।

এই ছবির হাত ধরেই নতুন করে ঘুরে দাঁড়িয়েছেন রণবীর সিং। পাশাপাশি দর্শকদের কাছে আরও জনপ্রিয়তা পেয়েছেন অক্ষয় খান্না, যার ‘FA9LA’ র‍্যাপ গানে নাচ বিশেষভাবে আলোচনায় এসেছে। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্ত-কে, যাঁদের ভিন্নধর্মী উপস্থিতিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

প্রথম ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই নির্মাতারা ঘোষণা করেছেন এর সিক্যুয়েলের মুক্তির দিনক্ষণ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিজার। আগামী ১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, যা নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।


```