Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাল আছেন সেলিম খান, ব্রেন হেমারেজের কারণেই রক্তক্ষরণ! তবে প্রয়োজন হয়নি অস্ত্রোপচারের

সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পরিবার চাইছে শান্ত পরিবেশে চিকিৎসা চলুক, তাই আপাতত মিডিয়ায় বেশি তথ্য শেয়ার করা হচ্ছে না।

ভাল আছেন সেলিম খান, ব্রেন হেমারেজের কারণেই রক্তক্ষরণ! তবে প্রয়োজন হয়নি অস্ত্রোপচারের

সেলিম খানের শারীরিক অবস্থা স্থিতিশীল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 February 2026 17:35

দ্য ওয়াল ব্যুরো: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে সেলিম খানের (Salim Khan Health Update)। সব ঠিক থাকলে আগামিকাল ভেন্টিলেশন থেকে বের করা হতে পারে বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকারকে। চিকিৎসকরা জানিয়েছেন, এখন পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে।

মঙ্গলবার সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের (Lilavati Hospital, Mumbai) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেলিম খানকে। তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা চলে। গঠন করা হয় মেডিক্যাল বোর্ড (Medical Board)। কয়েক ঘণ্টার মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপরই ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাঁকে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সেলিম খানের মস্তিষ্কে সামান্য ব্রেন হেমারেজ (small brain haemorrhage) ধরা পড়ে। আজ সকালে তাঁর উপর DSA নামে একটি বিশেষ মেডিক্যাল প্রক্রিয়া করা হয়েছে। যদিও কোনও সার্জারির প্রয়োজন হয়নি। চিকিৎসক জলিল পারকার বলেন, “ওনার বয়সের কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। এখনো ভেন্টিলেটরে রাখা হয়েছে, তবে আশাকরি আগামিকাল ভেন্টিলেটর থেকে বের করা হবে।”

তিনি আরও জানান, হাসপাতালে আনার সময় সেলিম খানের রক্তচাপ অত্যন্ত বেশি ছিল এবং তিনি কিছু “jerks”-এর মতো উপসর্গ অনুভব করছিলেন। প্রাথমিক পরীক্ষার পরই তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি জানান, “অনেকে যেমন প্রচার করছিলেন, সেভাবে পরিস্থিতি কখনওই অত্যন্ত সঙ্কটজনক ছিল না। সবকিছুই নিয়ন্ত্রণে আছে।”

হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পরিবার এবং পরিচিতরা ছুটে আসেন। সলমন খান (Salman Khan), আরবাজ খান, মেয়ে আলভিরা খান এবং নাতি আরহান খান, নিরবান খান ও আয়ান অগ্নিহোত্রি হাসপাতালে পৌঁছান। মঙ্গলবার রাতেই প্রবীণ চিত্রনাট্যকার জাভেদ আখতার ও অভিনেতা সঞ্জয় দত্ত তাঁকে দেখতে এসেছিলেন।

হাসপাতাল সূত্রের দাবি, সেলিম খানের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। পরিবার চাইছে শান্ত পরিবেশে চিকিৎসা চলুক, তাই আপাতত মিডিয়ায় বেশি তথ্য শেয়ার করা হচ্ছে না।


```