Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

প্রেমিকার মধ্যে মায়ের খোঁজ, 'কুয়ারাঁ বেটা' সলমনকে নিয়ে হাটে হাড়ি ভেঙেছিলেন 'দোজবরে' সেলিম খান

সলমনের এই অকৃতদার থাকার বহু চর্চিত প্রশ্নের একেবারে অন্দরের গল্পটা একবার খোলাখুলি বলে দিয়েছিলেন খোদ তাঁর বাবা সেলিম খান।

প্রেমিকার মধ্যে মায়ের খোঁজ, 'কুয়ারাঁ বেটা' সলমনকে নিয়ে হাটে হাড়ি ভেঙেছিলেন 'দোজবরে' সেলিম খান

বাবা-ছেলের জীবনে শুধু ভালবাসা নয়, ছিল বড়সড় মানসিক ঝড়ও।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 18 February 2026 13:03

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সলমন খান কেন আজও একা? প্রেম এসেছে, গেছে… কিন্তু, নিকাহ আর হয়নি। যদিও বর্তমানে হাসপাতালে ভর্তি বাবা সেলিম খান প্রথমে হিন্দু মেয়ে (পরে মুসলিম ধর্মান্তরিত) এবং পরে ক্যাথলিক খ্রিস্টান হিন্দি ছবির সেযুগের অভিনেত্রী হেলেনকে বিয়ে করেছেন। সলমনের এই অকৃতদার থাকার বহু চর্চিত প্রশ্নের একেবারে অন্দরের গল্পটা একবার খোলাখুলি বলে দিয়েছিলেন খোদ তাঁর বাবা সেলিম খান।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে বর্তমানে ভর্তি সেলিম খান। তাই শুনে তৎক্ষণাৎ সেখানে যান সলমন-সহ গোটা পরিবার। আর সেই আবহেই আবার ভাইরাল হয়ে উঠেছে বাবা-ছেলের সম্পর্কের পুরনো অজানা অধ্যায়গুলো—ভালোবাসা, দ্বন্দ্ব, নীরবতা, আর বিয়ের ব্যর্থ চেষ্টার গল্প।

এক পুরনো সাক্ষাৎকারে সাংবাদিক কোমল নাহাটার সামনে সেলিম খান সোজাসাপটা বলেছিলেন, সলমনের সমস্যা আসলে মেয়ে পছন্দেই। তাঁর কথায়, সলমন যাঁদের প্রেমে পড়েন, তারা প্রায় সবাই তাঁর সহকর্মী—নায়িকা, মডেল, গ্ল্যামার দুনিয়ার মানুষ। কাজ করতে করতেই সম্পর্ক, তারপর কমিটমেন্ট, তারপর প্রেম। কিন্তু গোল বাধে অন্য জায়গায়। সেলিম খানের বিশ্লেষণ ছিল একেবারে কঠোর সত্য— “ফিল্ম ইন্ডাস্ট্রির মেয়েরা খুব উচ্চাকাঙ্ক্ষী। কেরিয়ার বানাতে চায়, নিজস্ব জায়গা তৈরি করতে চায়। এতে দোষ নেই। কিন্তু সলমন চায় বিয়ে করে তাদের ঘরে বসাতে! সংসার-ধর্ম পালন করাতে।”

আর এখানেই আসল ট্র্যাজেডি। বাবা বলেছিলেন, সলমন আসলে প্রেমিকার মধ্যে নিজের মাকেই খুঁজতে শুরু করে। স্কুলে বাচ্চা নামানো, রান্না করা, হোমওয়ার্ক করানো— একেবারে আদর্শ গৃহবধূর রোল। কিন্তু যে মেয়ে নিজেই ক্যামেরার সামনে নায়িকা, সে কি এসব ছেড়ে হঠাৎ ‘মা’ হয়ে যেতে পারে? সেলিমের কথায়, “এটা বাস্তবে সম্ভব না।” মানে প্রেমিকার কাছে ভালোবাসা চাই, আবার তাকে মায়ের মতো বানাতেও চাই— এই দ্বন্দ্বেই আটকে গেছে সলমনের সংসার।

তবে বাবা-ছেলের জীবনে শুধু ভালবাসা নয়, ছিল বড়সড় মানসিক ঝড়ও। বিশেষ করে যখন সেলিম খান বিয়ে করেন হেলেনকে। সেই সময় প্রকাশ্যে ক্ষোভ-কষ্টের কথা বলেছিলেন সলমন। জানিয়েছিলেন, মায়ের চোখে জল দেখলে তাঁর সহ্য হতো না। রাতে মা একা বসে বাবার ফেরার অপেক্ষা করতেন— সেই দৃশ্য নাকি আজও ভুলতে পারেন না তিনি। ২০২৪ সালের ডকু-সিরিজ Angry Young Men-এ সেলিম খান নিজেই বলেন, তিনি সন্তানদের বসিয়ে জানিয়েছিলেন— হেলেনকে ভালোবাসেন, কিন্তু মা হিসেবে জায়গাটা বদলাতে চাইছেন না। শুধু সম্মান চান।

আজ সেই পরিবারটাই আবার এক ফ্রেমে— সেলিম খান, হেলেন, সালমা খান। উৎসব, জন্মদিন, সবেতেই একসঙ্গে। কিন্তু সলমন? তিনি এখনও একা। বলিউডে শত প্রেম, কোটি ফ্যান, অথচ নিজের জীবনের সবচেয়ে সাধারণ গল্পটা— একটা সংসার।আজও অধরা ভাইজানের। হয়তো তিনি আজও খুঁজে চলেছেন সেই এক মুখ, যেখানে প্রেমিকা আর মা—দুটোই একসঙ্গে পাওয়া যাবে।


```