Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দোলে এল না রণবীরের ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার! চন্দ্রগ্রহণের কারণেই কি পিছিয়ে গেল?

দোলের দিন মুক্তি পাওয়ার কথা থাকলেও এল না ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার।

দোলে এল না রণবীরের ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার! চন্দ্রগ্রহণের কারণেই কি পিছিয়ে গেল?

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 March 2026 16:43

দ্য় ওয়াল ব্যুরো: ধুরন্ধর: দ্য রিভেঞ্জ-এর টিজার (Dhurandhar The Revenge) প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের একটাই প্রশ্ন, কবে আসবে ট্রেলার? বিশেষ করে টিজারে নতুন দৃশ্য তেমনভাবে না দেখানোয় কৌতূহল আরও বেড়েছে। শোনা গিয়েছিল, দোলের দিনই নাকি প্রকাশ পাবে ছবির ট্রেলার (Dhurandhar 2 Trailer)। কিন্তু তেমনটা হয়নি। তাই স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নানা জল্পনা।

একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ট্রেলার মুক্তি না পাওয়ার নেপথ্যে রয়েছে চন্দ্রগ্রহণ। জানা গিয়েছে, গ্রহণ শুরু হয় দুপুর ৩টে ২০ মিনিটে এবং শেষ হয় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। তবে জ্যোতিষ মতে, সকাল ৯টা ৩৯ মিনিট থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সময়টি অশুভ বলে বিবেচিত। সাধারণত ছবির ট্রেলার দুপুরের দিকেই মুক্তি দেওয়া হয়। কিন্তু গ্রহণের সময়সীমা পড়ে যাওয়ায় নির্মাতারা নাকি সেদিন ট্রেলার প্রকাশ না করার সিদ্ধান্ত নেন।

আরও একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন করে ট্রেলার মুক্তির সম্ভাব্য তারিখ ৫ বা ৬ মার্চ। অর্থাৎ বৃহস্পতিবার কিংবা শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে অনুরাগীদের।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতে প্রকাশিত টিজারে “এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে মারতেও পিছপা হয় না…”—এই সংলাপেই উন্মাদনা বাড়িয়েছিলেন ‘হামজা আলি’ ওরফে রণবীর সিং। তবে টিজার প্রকাশের পরেই আইনি জটিলতায় জড়িয়ে পড়ে ছবির টিম। নিয়মিত প্রশাসনিক নজরদারির আওতায় থাকা এলাকায় অবৈধভাবে ড্রোন ওড়ানোর অভিযোগ তোলে মুম্বই পুলিশ। পাশাপাশি পরিচালক আদিত্য ধর-এর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেয় বৃহন্মুম্বই পুরসভা। অভিযোগ, ‘ধুরন্ধর ২’-এর শুটিং চলাকালীন একাধিকবার আইন লঙ্ঘন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই সংশ্লিষ্ট সংস্থাকে ব্ল্যাক লিস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।


```