Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'আর গান গাইব না', অরিজিতের পর এবার কোন পথে হাঁটা বন্ধ করলেন শ্রেয়া?

হঠাৎ কী সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল?

'আর গান গাইব না', অরিজিতের পর এবার কোন পথে হাঁটা বন্ধ করলেন শ্রেয়া?

শ্রেয়া ঘোষাল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 4 March 2026 16:34

দ্য ওয়াল ব্যুরো: ‘রাউঞ্চি’ গান নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, ‘চিকনি চামেলি’-র মতো গান আর রেকর্ড করবেন না। সেই মন্তব্য ঘিরেই সমাজমাধ্যমে শুরু হয় সমালোচনা। তবে ট্রোলিংয়ের জবাবও দিয়েছেন তিনি স্পষ্ট ভাষায়। জানিয়েছেন, গানটি গেয়ে তিনি লজ্জিত নন, কিন্তু এখন থেকে গান বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সচেতন।

সম্প্রতি উদ্যোক্তা ও পডকাস্ট সঞ্চালক রাজ শামানি-র পডকাস্টে শ্রেয়া বলেন, ‘চিকনি চামেলি’-র পর তাঁকে এমন কিছু গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেগুলির কথা তাঁর কাছে নারীদের অবমাননাকর বলে মনে হয়েছিল। এক সুরকার বন্ধু নাকি তাঁকে এমন একটি গান শোনান, যার কথায় ছিল সরাসরি ইঙ্গিতপূর্ণ ও অশালীন লাইন। শ্রেয়ার কথায়, শুধু ওই লাইনগুলো ভাবলেই তিনি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলেন। তাই সেই গান তিনি নাকচ করে দেন।

‘চিকনি চামেলি’ প্রসঙ্গে তিনি বলেন, গানটি শুধুমাত্র একটি মজার নাচের গান নয়, এর মধ্যে শিল্পগুণও রয়েছে। চূড়ান্ত সংস্করণটি আগের খসড়ার তুলনায় অনেকটাই সংযত ছিল, যদিও ইঙ্গিতপূর্ণ। তিনি স্বীকার করেন, সেই সময় তিনি সব লাইনের গভীর অর্থ পুরোপুরি বুঝে উঠতে পারেননি। বয়স ও অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গিও বদলেছে।

শ্রেয়া আরও বলেন, এখন তিনি ভেবে দেখেন—একটি গান জনপ্রিয় হলে তাঁকে বিভিন্ন জায়গায়, এমনকি শিশুদের সামনেও তা পরিবেশন করতে হয়। সেটাই অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে তিনি স্পষ্ট করেছেন, ‘চিকনি চামেলি’ নিয়ে তাঁর কোনও অস্বস্তি বা লজ্জা নেই। “হ্যাঁ, আমি গানটি গেয়েছি। আমি গানটি পছন্দও করি। কিন্তু এখন আর এমন গান রেকর্ড করব না। এটা আমার গান, আমি তাকে অস্বীকার করতে পারি না,”—বলেছেন তিনি। কখনও কখনও শিশুদের সামনে গানটি গাওয়ার সময় চোখ বন্ধ করে নেন বলেও জানান।

প্রসঙ্গত, ২০২৫ সালে কনটেন্ট ক্রিয়েটর লিলি সিং-এর সঙ্গে এক আলাপচারিতায় শ্রেয়া বলেছিলেন, সংবেদনশীল ও আবেদনময় গানের সঙ্গে সরাসরি নারীর বস্তুতান্ত্রিক উপস্থাপনার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। তিনি লক্ষ্য করেছেন, ছোট ছোট মেয়েরা গানের অর্থ না বুঝেই সেগুলি গেয়ে বা নেচে উপভোগ করছে। পাঁচ-ছয় বছরের শিশুদের মুখে ওই ধরনের লিরিক্স শুনলে তাঁর অস্বস্তি হয়।

তবে এই মন্তব্যের পরই রেডিট-সহ বিভিন্ন মাধ্যমে তাঁকে ট্রোল করা হয়। কেউ কেউ অভিযোগ তোলেন, এমন গান আর গাইবেন না বললেও কনসার্টে এখনও তা পরিবেশন করছেন, এটা নাকি দ্বিচারিতা।

এদিকে কাজের দিক থেকে ব্যস্ত সময়ই কাটছে গায়িকার। সম্প্রতি তিনি ‘ইয়াহিন গুজার দুঁ’ গানে কণ্ঠ দিয়েছেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন আমাল মালিক। মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে ফারহানা ভাটকে। পাশাপাশি শ্রেয়া ঘোষণা করেছেন তাঁর ‘দ্য আনস্টপেবল ওয়ার্ল্ড ট্যুর’। যুক্তরাজ্য, আমেরিকা, ভারত ও আবু ধাবিতে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি।
 


```