Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'পুরোটাই এখন ঈশ্বরের হাতে', বাড়িতেই চলছে ধর্মেন্দ্রর চিকিৎসা, কী বললেন হেমা?

দু’সপ্তাহ পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। স্বামীকে ঘরে পেয়ে স্বস্তিতে হেমা মালিনী বললেন— “সব ঈশ্বরের হাতে।”

'পুরোটাই এখন ঈশ্বরের হাতে', বাড়িতেই চলছে ধর্মেন্দ্রর চিকিৎসা, কী বললেন হেমা?

ধর্মেন্দ্র, হেমা মালিনী

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 November 2025 13:27

দ্য ওয়াল ব্যুরো: প্রায় দু’সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ৮৯ বছর বয়সী এই তারকা শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

হাসপাতাল থেকে ধর্মেন্দ্রর ছুটি পাওয়ার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী। এক সাক্ষাৎকারে তিনি জানান, “এটা আমার জন্য সহজ ছিল না। তবে এখন আমি খুশি, উনি বাড়ি ফিরেছেন।”

হেমা মালিনী আরও বলেন, ধর্মেন্দ্রর সন্তানরাও খুব চিন্তিত ছিলেন। “ধর্মজি-কে নিয়ে আমরা সবাই খুব চিন্তায় ছিলাম। তাঁর সন্তানরা ঘুমতে পারেনি। আমারও দুর্বল হওয়ার সুযোগ নেই, অনেক দায়িত্ব আছে। তবে হ্যাঁ, তিনি এখন বাড়িতে ফিরেছেন, এটা আমাদের জন্য স্বস্তির খবর,” বলেন অভিনেত্রী।

তিনি আরও বলেন, “আমরা সবাই এখন চিন্তামুক্ত হয়েছি যে তিনি হাসপাতাল থেকে ফিরেছেন। তিনি যেন তাঁর প্রিয়জনদের মাঝেই থাকেন। বাকি সব ঈশ্বরের হাতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।”

এর আগে, ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি থাকার সময় তাঁর মৃত্যু সংক্রান্ত ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। সে সময় হেমা মালিনী সংবাদমাধ্যমের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন অসুস্থ মানুষ সম্পর্কে মিথ্যে খবর ছড়ানো অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও অসম্মানজনক। পরিবারকে সম্মান দিন, আমাদের গোপনীয়তা বজায় রাখার সুযোগ দিন।”চিকিৎসক প্রতীত সামদানী জানিয়েছেন, ধর্মেন্দ্রর চিকিৎসা আপাতত বাড়িতেই চলবে।

কাজের দিক থেকে, বর্ষীয়ান এই অভিনেতাকে পরবর্তীবার দেখা যাবে ‘ইক্কিস’ (Ikkis) ছবিতে, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৫ ডিসেম্বর।


```