Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

টলিপাড়ায় বিয়ের সানাই! দেব-রুক্মিণীর হাতে মেহেন্দি দেখেই জল্পনা তুঙ্গে

দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তাঁরা, তবে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই সংযত। সেই জুটিকেই এবার দেখা গেল হাতে মেহেন্দি পরে—আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনার ঝড়। দেবের হাতে আবার স্পষ্ট লেখা ‘R’।

টলিপাড়ায় বিয়ের সানাই! দেব-রুক্মিণীর হাতে মেহেন্দি দেখেই জল্পনা তুঙ্গে

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 18 March 2026 16:04

দ্য ওয়াল ব্যুরো: দেব (Dev)-রুক্মিণী (Rukmini Maitra), টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। পর্দায় তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে ঝড় তুললেও, দর্শক মনে রাতারাতি জায়গা করে নেয় তাঁদের বাস্তব জীবনের কেমিস্ট্রি। বহু দিন থেকেই দর্শক মনে একটা প্রশ্ন উঁকি দিচ্ছে, কবে এই জুটির চার হাত এক হবে? এবার দেবের সোশ্যাল মিডিয়ায় নজর যেতেই আনন্দে মেতে উঠল অনুরাগীরা। তবে কি সত্যি এবার বিয়ের পিঁড়িতে জুটি?

দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে বরাবরই আলোচনায় থাকেন তাঁরা, তবে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই সংযত। সেই জুটিকেই এবার দেখা গেল হাতে মেহেন্দি পরে—আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনার ঝড়। দেবের হাতে আবার স্পষ্ট লেখা ‘R’।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দেব বেশ কয়েকটি ছবি শেয়ার করে নেন। সেই ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একেবারে সাধারণ সাজে ধরা দিয়েছেন দু’জনেই। দেবের পরনে কালো টি-শার্ট ও নীল ডেনিম, অন্যদিকে রুক্মিণীর পরনে সাদা ওভারসাইজড টি-শার্ট আর জিন্স। কিন্তু নজর কেড়েছে তাঁদের হাতের মেহেন্দি। দেবের হাতে ছোট্ট একটি ফুলের নকশার পাশে স্পষ্ট ‘R’ অক্ষর—যা রুক্মিণীর নামের আদ্যাক্ষর বলেই মনে করছেন অনেকে। ক্যাপশনে লেখা- চেনা শব্দ ‘এমনি’।

তবে কী গোপনেই একে অপরের সঙ্গে সংসার পাততে চলেছেন তিনি? প্রতিবছর বিয়ের মরশুমে কোনও না কোনও সেলেবকে সাত পাকে বাঁধা পড়তে দেখা যায়। তবে এই জুটির থেকে তেমন কোনও ইঙ্গি মেলেনি সম্প্রতিতে। তাই ছবি দেখে অনেকেই শুভেচ্ছাও জানাচ্ছেন তাঁদের। মাঝে মধ্যেই ঘুরতে যাওয়া, বিশেষ দিনগুলোতে একসঙ্গে সময় কাটানো, তাঁদের তালিকা থেকে বাদ পড়ে না কিছুই। তবে হঠাৎ এই মেহেন্দির কারণ কী, তা অবশ্য খোলসা করেননি কেউই। তবে সূত্রের খবর, এটা জুটির আগামী ছবি অ্যাম্বুলেন্স দাদা-র শুটিং-এর অংশ।

উল্লেখ্য, মডেলিংয়ের সময় থেকেই আলাপ রুক্মিণী ও দেবের। সেই বন্ধুত্ব থেকেই শুরু সম্পর্ক। বড়পর্দায়ও একাধিকবার জুটি বেঁধেছেন তাঁরা— চ্যাম্প (Champ), ককপিট (Cockpit), কবীর (Kabir), কিডন্যাপ (Kidnap), পাসওয়ার্ড (Password) এবং ব্যোমকেশ ও দূর্গরহস্য (Byomkesh O Durgo Rahasya)-তে তাঁদের রসায়ন দর্শকমহলে প্রশংসিত হয়েছে। সামনে ২০২৬-এ মুক্তি পেতে চলা অ্যাম্বুলেন্স (Ambulance Dada)-তেও ফের একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। আর তারই শুটিং-এর একটি অংশ এটি, সেই কারণেই মেহেন্দি পরা বলে টলিপাড়ার অন্দরের খবর। তবে তাতে কৌতূহল মোটেও মেটার নয়। অনুরাগীদের মনে এ প্রশ্ন দেখেই যাবে, ‘কবে বিয়ের পিঁড়িতে বসছেন জুটি’। 


```