Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘টাকা দিচ্ছেন বলে কুকুর-বিড়াল ভাবা বন্ধ করুন’, পাল্টা ‘হেনস্থা’র অভিযোগ তুললেন জীতু

জীতুর শুটিংয়ের শেষ দুটি দিন বাকি ছিল। কিন্তু তার মধ্যেই তিনি ছবির নির্মাতাদের জানান, দু'দিন মায়ের সঙ্গে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখবেন, ফলে সেই কারণে ১০ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। তবে পরিচালক দাবি করেছেন, এটা কোথাও চুক্তিতে লেখা নেই।

‘টাকা দিচ্ছেন বলে কুকুর-বিড়াল ভাবা বন্ধ করুন’, পাল্টা ‘হেনস্থা’র অভিযোগ তুললেন জীতু

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 17 March 2026 15:24

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকমাস ধরেই নানান কারণে খবরের শিরোনামে টলিউড অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। এবার ছবি থেকে বাদ পড়লেন তিনি। মঙ্গলবার সকালে নতুন ছবি ‘এরাও মানুষ দ্য সার্চ উইদিন’র পরিচালক সাই প্রকাশ লাহিড়ী এই বিষয় মুখ খোলেন। তাঁর অভিযোগ, 'শুটিংয়ের প্রথম দিন থেকেই জীতুর সঙ্গে কাজ করতে সমস্যা হচ্ছিল। স্পট বয় থেকে শুরু করে ফ্লোরে অনেকের সঙ্গেই খারাপ আচরণ করেছিলেন তিনি।'

কী অভিযোগ ওঠে?

জীতুর শুটিংয়ের শেষ দুটি দিন বাকি ছিল। কিন্তু তার মধ্যেই তিনি ছবির নির্মাতাদের জানান, দু'দিন মায়ের সঙ্গে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান দেখবেন, ফলে সেই কারণে ১০ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। তবে পরিচালক দাবি করেছেন, এটা কোথাও চুক্তিতে লেখা নেই।

এমনকি এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে অভিনেতা নাকি এও বলেছেন যে, 'কাউকে দিয়ে ফোন করালে করাতে পারে, এক ঘণ্টা বেশি কাজের জন্য একদিনের পারিশ্রমিক নেব।' এই প্রস্তাবে রাজি না হওয়ায় জীতুকে ছাড়তে বাধ্য হয় নির্মাতারা। কারণ তাঁদের কথায়, 'এক ঘণ্টার জন্য দেড় লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়। তবে সেদিনের পুরো শুটিংটাই ভেস্তে গেছে।'

পাল্টা জবাব জীতুর 

এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় বেজায় সাড়া ফেলেছে, তখন জীতু ছিলেন চুপ। এর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন অভিনেতা। একটি দীর্ঘ পোস্ট করে পাল্টা তাঁকে হেনস্তা করার অভিযোগ তুললেন তিনি। শুটিং সেটে তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তার খানিকটা ক্যামেরা বন্দিও হয়েছিল। সেই অংশটুকুও শেয়ার করে নিলেন সকলের সঙ্গে।

কোথায় সমস্যা? কী কী ঘটেছে? তার অনেকটাই সামনে আনলেন তিনি। ভিডিওতে দেখা যায়, তিনি বিরক্ত, তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, আর তিনি তার প্রতিবাদ জানাচ্ছেন। স্পষ্ট ভাষায় বলতে গেলে তাঁকে অসম্মান করা হয়েছে, গালাগালি দেওয়া হয়েছে। ভিডিওর ব্যখ্যায় তিনি লেখেন, ‘প্রথম মুহূর্ত থেকে বলে যাচ্ছি, উনি গালি দিয়েছেন। এখন ভেবে বলছি, এমনটা নয়। আপনি তো এমনি এমনি বলবে না ভিডিওতে (১৫ মার্চ, ২০২৬)-- "আমি ওর হয়ে ক্ষমা চাইছি, গালি দেওয়াটা ঠিক হয়নি, ও অর্থাৎ প্রকাশ বাবু(ডাইরেক্টর) ডিসটার্ব আছেন।” নিশ্চয়ই কিছু বলেছে এবং তাতে আপনিও সহমত হচ্ছেন যে গালি দেওয়াটা ঠিক হয়নি। আজ হয়তো আপনি সে কথাগুলো বলছেন না। শেষ দিন এসেই আপনাদের মনে হল যে আমি সহযোগিতা করছি না?’

এখানেই শেষ নয়, কাজ প্রসঙ্গে পাল্টা প্রশ্ন করেন জীতু। তিনি স্পষ্ট জানতে চান, ‘তাহলে এতদিন যে বলে গেলেন ‘‘কাজটা খুব ভাল দাঁড়িয়েছে , দারুণ লুক এন্ড ফিল, তুমি খুব ডেডিকেটেড আর্টিস্ট, থ্যাঙ্ক ইউ ফর ইওর কপোরেশন’’...। তবে কথাগুলো যে তিনি মোটেও বানিয়ে বলছেন না, তাও স্পষ্ট করে দিলেন। জানালেন, তাঁর কাছে হোয়াটস অ্যাপ রয়েছে, প্রয়োজনে তার স্ক্রিনশটও শেয়ার করতে পারেন।

প্রকাশবাবুর উদ্দেশে কী লেখেন? 

এরপর জীতু লেখেন, ‘আপনি জিনিসটাকে সোশ্যাল মিডিয়ায় আনলেন, তাই আমিও এর কনক্লিউশন করছি।’ এরপর প্রকাশবাবুর উদ্দেশে তিনি স্পষ্ট লেখেন, ‘আপনি ফ্লোরে ভাল কাজ করেছেন প্রকাশ বাবু। আপনি ভবিষ্যতেও খুব ভাল কাজ করবেন, কিন্তু আপনার টাকার অহংকার, আপনাদের একটা ত্রুটি। টাকা দিচ্ছেন বলে মানুষকে কুকুর বিড়াল ভাবা এটা একটু বন্ধ করতে হবে।’

(জীতুর শেয়ার করা ভিডিয়োটায় তাঁর হাতে সিগারেট দেখা যায়। গোপনে তোলা সেই ভিডিয়ো তিনি শেয়ার করার সময় সকলের উদ্দেশে লিখতে ভুললেন না- ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকারক।) 


```