Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অ্যাকশনে বিপত্তি! ‘তারকাটা’র সেটে পায়ে চোট পেলেন বিক্রম

সোমবার থেকেই শুরু হয়েছে এই ওয়েব ধারাবাহিকের শুটিং। এটি বিক্রম চট্টোপাধ্যায়ের ‘Vikram Chatterjee Films’ ব্যানারের প্রথম প্রযোজনা। বাংলা চলচ্চিত্র জগতে অনেক তারকারই নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে, সেই তালিকায় এবার যুক্ত হল বিক্রম চট্টোপাধ্যায়ের নামও।

অ্যাকশনে বিপত্তি! ‘তারকাটা’র সেটে পায়ে চোট পেলেন বিক্রম

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 16 March 2026 19:44

দ্য ওয়াল ব্যুরো: নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হতেই ঘটল অঘটন। শুটিং চলাকালীন পায়ে চোট পেলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। পরিচালক শমীর রায়চৌধুরী (Shamik Raychaudhury)-র আসন্ন ওয়েব সিরিজ ‘তারকাটা’ (Tarakata)-র শুটিং চলাকালীনই এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সোমবার নিজেই সোশ্যাল মিডিয়ায় পায়ের চোটের ছবি শেয়ার করে বিষয়টি সামনে আনেন অভিনেতা।

সোমবার থেকেই শুরু হয়েছে এই ওয়েব ধারাবাহিকের শুটিং। এটি বিক্রম চট্টোপাধ্যায়ের ‘Vikram Chatterjee Films’ ব্যানারের প্রথম প্রযোজনা। বাংলা চলচ্চিত্র জগতে অনেক তারকারই নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে, সেই তালিকায় এবার যুক্ত হল বিক্রম চট্টোপাধ্যায়ের নামও।

প্রসঙ্গত, বিক্রম চট্টোপাধ্যায় তাঁর এই সিরিজের কাজ প্রসঙ্গে জানান, এই সিরিজটি মূলত ডার্ক হিউমারের উপর ভিত্তি করে তৈরি। তাঁর কথায়, গল্পের মূল চরিত্র অগ্নি, যে চরিত্রের মধ্যে এক অদ্ভুত ধরনের মজা রয়েছে। এমন মজার চিত্রনাট্যে এর আগে তিনি কাজ করেছেন বলে মনে পড়ে না বলেই জানান অভিনেতা। পাশাপাশি এটি তাঁর প্রথম প্রযোজনা হওয়ায় সিরিজটি তাঁর কাছে আরও বিশেষ।

এই ওয়েব সিরিজে বিক্রমের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), মেইয়াং চ্যাং (Meiyang Chang), সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya) এবং আয়ূষ দাস (Ayush Das)-কে। শোনা যাচ্ছে, একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে পরিচালক শিলাজিৎ মুখোপাধ্যায়ের কাছেও।


```