Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বছর শেষে আচমকাই দুর্যোগ কুমার পরিবারে! প্রিয়জন হারালেন দেবলীনা

শনিবার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে দেবলীনা জানান তাঁর কাকুমণির (কাকা) প্রয়াণের কথা। ছবির সঙ্গে আবেগঘন কিছু কথাও লিখেছেন নায়িকা।

বছর শেষে আচমকাই দুর্যোগ কুমার পরিবারে! প্রিয়জন হারালেন দেবলীনা

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 November 2025 17:47

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার জনপ্রিয় মুখ দেবলীনা কুমার আবারও আলোচনায়, তবে খুশির নয়—দুঃসংবাদের কারণে। ছোটপর্দা, বড়পর্দা, ওয়েব—সব মাধ্যমেই সমান দক্ষতায় কাজ করে চলেছেন তিনি। পাশাপাশি চট্টোপাধ্যায় পরিবারের পুত্রবধূ হিসেবেও তাঁর দায়িত্ব কম নয়। কাজ, শুটিং, পরিবার—সবকিছু সামলে হাসিখুশি থাকা দেবলীনার পরিবারের হঠাৎ বিপর্যয়। হারালেন তাঁর কাছের মানুষকে।

শনিবার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে দেবলীনা জানান তাঁর কাকুমণির (কাকা) প্রয়াণের কথা। ছবির সঙ্গে আবেগঘন কিছু কথাও লিখেছেন নায়িকা। তিনি লেখেন, “ভাল থেকো। পরের জন্মে আবার আমার কাকুমণি হয়ে এসো।” দেশপ্রিয় পার্কে কিছু প্রয়োজন হলে কেবল কাকুমণির নাম বললেই কাজ হয়ে যেত—এই স্মৃতিও ভাগ করে নিয়েছেন দেবলীনা।

নায়িকার অনুরাগীরাও পাশে দাঁড়িয়েছেন এই কঠিন সময়ে। কেউ লিখেছেন, “উনি সবসময় তোমার সাথেই থাকবেন।” আরেকজন জানান, তিনি আগেই শুনেছিলেন কাকুমণি বেশ অসুস্থ। অনেকেই শেষ শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, “ওম শান্তি।” কী হয়েছিল দেবলীনার কাকার?

দেবলীনার কাকার নাম সুদীপ্ত কুমার। পরিবার সূত্রে তিনি কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকার পরিচিত মুখ ছিলেন। ত্রিধারা ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। যদিও দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপ্ত। শয্যাশায়ীও ছিলেন। এই কঠিন সময় দ্রুত কাটিয়ে উঠুন অভিনেত্রী, আপাতত এমনটাই চাইছেন তাঁর অনুরাগী ও কাছের মানুষেরা।


```