Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

তথাগতর ছবি দেখতে এলেন না দেবলীনা, একই দিনে মায়ের হাত ধরে গেলেন কোথায়?

 'রাস' ছবির কৃতজ্ঞতাস্বীকার তালিকায় তথাগত বিবৃতির নাম দিয়েছেন। কিন্তু দেবলীনার নাম বা উপস্থিতি পাওয়াই গেল না। 

তথাগতর ছবি দেখতে এলেন না দেবলীনা, একই দিনে মায়ের হাত ধরে গেলেন কোথায়?

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 8 June 2025 21:01

দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার ৬ জুন মুক্তি পেল তথাগত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'রাস'। একই দিনে মুক্তি পেল মৈনাক ভৌমিকের 'বাৎসরিক'। দুটি ছবির প্রিমিয়ারে দুই তারকার উপস্থিতি, তাঁদের ব্যক্তিগত সম্পর্কের বর্তমান সমীকরণ যেন আরও পরিস্কার করে দিল। সেই দুই তারকা হলেন পরিচালক অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ও জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত।

তথাগতর প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায়। কন্যাকুমারীকে ডির্ভোসের পর তথাগত বিয়ে করেন দেবলীনা দত্তকে। দেবলীনা বয়সে অনেকটাই বড় ছিলেন তথাগতর থেকে। অভিনয় জগতেও দেবলীনা তথাগতর তুলনায় অনেক সিনিয়র।

সে সময় লীনা গঙ্গোপাধ্যায়ের 'অন্দরমহল'  সিরিয়ালে স্বামী-স্ত্রীর চরিত্রে ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এরপর যদিও  দু'জনের দুটি পথ আলাদা হয়ে যায়। কিন্তু দেবলীনা-তথাগতর খাতায় কলমে ডিভোর্স এখনও হয়নি। কিন্তু তাঁদের সম্পর্ক অনেকদিনই প্রাক্তন পর্যায়ে চলে গেছে।

Trouble in Tathagata Mukherjee-Debleena Dutt's paradise; couple confirms -  Times of India

ইতিমধ্যে তথাগতর জীবনে আসে তৃতীয় সম্পর্ক বিবৃতি। অন্যদিকে অভিনেতা সৌম্য ব্যানার্জীর সঙ্গেও অনশন মঞ্চ থেকে নানা প্রিমিয়ারে দেখা মেলে দেবলীনার। তবে এরমধ্যে বিবৃতির সঙ্গেও তথাগতর সম্পর্ক শেষ হয়ে যায়। তথাগত বর্তমান প্রেম এখন আলোকবর্ষা। কিন্তু তথাগত বিবৃতির সঙ্গে সম্পর্কে থাকাকালীন দেবলীনার সঙ্গে তথাগতর সৌজন্য সম্পর্ক ছিল। তিনজনকে একসঙ্গে দেখাও যেত নানা অনুষ্ঠানে। এমনকি তথাগতর আমন্ত্রণ কখনও ফেরাতেন না দেবলীনা। তথাগতর পরিচালনাতেও কাজ করেছেন দেবলীনা। দেবলীনার হাত ধরেই তথাগতর পরিচালনার স্বপ্ন শুরু হয়েছিল অনেকখানি।

Director Tathagata Mukherjee s Heartfelt Love for Alokaborsha Revealed :  2025-03-06 | Aajkaal Bengali News, Bangla News, Breaking News in Bengali

কিন্তু গত শুক্রবার ঘটল এক অদ্ভুত কান্ড। পরিচালক তথাগতর 'রাস' ছবির প্রিমিয়ারে দেখা গেল না দেবলীনাকে। বরং হাসি মুখে দেবলীনা মায়ের হাত ধরে হাজির ছিলেন সাউথ সিটি আইনক্সে শতাব্দী রায়-ঋতাভরী অভিনীত 'বাৎসরিক' ছবির প্রিমিয়ারে। ছবিও দেখলেন মা-মেয়ে।

Debleena Dutt: 'আমি এত অধিকার দেবই না...', প্রাক্তনের অন্য সম্পর্ক মানতে  নারাজ দেবলীনা! কীভাবে সামলাচ্ছেন বিতর্ক?

অন্যদিকে প্রিয়া সিনেমাহলে তথাগতর পাশ ছাড়লেন না তাঁর নতুন প্রেম আলোকবর্ষা। 'রাস' ছবির কৃতজ্ঞতাস্বীকার তালিকায় তথাগত বিবৃতির নাম দিয়েছেন। কিন্তু দেবলীনার নাম বা উপস্থিতি পাওয়াই গেল না।

আলোকবর্ষার নতুন আলোর ছটায় দেবলীনা কি ফিকে হয়ে গেলেন তথাগতর মনে? উত্তর সময় দেবে!


```