Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অভিনয় থেকে রাজনীতির মঞ্চে? বাবার উত্তরাধিকার টানছেন দেবলীনা

টলিপাড়ার পরিচিত মুখ দেবলীনা। পর্দায় একের পর এক চরিত্রে তিনি নিজের ছাপ রেখে চলেছেন—সবেতেই তিনি প্রমাণ করেছেন তাঁর অভিনয় প্রতিভা। 

অভিনয় থেকে রাজনীতির মঞ্চে? বাবার উত্তরাধিকার টানছেন দেবলীনা

টলিপাড়ার পরিচিত মুখ দেবলীনা।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 20 August 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: টলিপাড়ার পরিচিত মুখ দেবলীনা। পর্দায় একের পর এক চরিত্রে তিনি নিজের ছাপ রেখে চলেছেন—সবেতেই তিনি প্রমাণ করেছেন তাঁর অভিনয় প্রতিভা। কিন্তু শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই নয়, দেবলীনার নাম উচ্চারিত হয় অন্য এক প্রসঙ্গেও। কারণ তিনি তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে। আর এই সম্পর্কই যেন তাঁকে আরও এক নতুন প্রশ্নের মুখোমুখি করে দেয় বারবার—তিনি কি একদিন বাবার মতো রাজনীতিতে নাম লেখাবেন?


শৈশব থেকেই দেবলীনার চারপাশে ছিল রাজনীতির আবহ। সংসারে বাবা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রাস্তায়, মানুষের পাশে। কোনওদিনই ছুটি নেই, কোনওদিনই বিরতি নেই। এক রাজনৈতিক নেতার মেয়ে হয়ে বড় হয়ে ওঠার এই অভিজ্ঞতা দেবলীনাকে গভীরভাবে ছুঁয়েছে। তাই অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চও তাঁর কাছে অচেনা নয়। নিজেই একবার কলেজ জীবনে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। বাবার সঙ্গে ভোটের প্রচারেও গিয়েছেন অগণিতবার। যেন রাজনীতি তাঁর রক্তে মিশে আছে।

No photo description available.

সম্প্রতি এক পডকাস্টে দেবলীনা অকপটভাবে বলেছেন, “রাজনীতি আমার কাছে অন্য সব কিছুর মতোই একটি পেশা। তবে এই পেশা আমাদের দেশে ২৪ ঘণ্টার কাজ হয়ে দাঁড়িয়েছে। বাবাকে আমি কোনওদিন বিশ্রাম নিতে দেখিনি। তাই বললে মিথ্যে হবে না—আমারও রাজনীতিতে আসার ইচ্ছে আছে।” কথাগুলো শোনার পর যেন আরও জোরালো হয়ে ওঠে প্রশ্ন—কবে অভিনেত্রী দেবলীনা হয়ে উঠবেন রাজনীতির মঞ্চের নতুন চেনা মুখ?


তবে আপাতত তিনি স্পষ্ট করেছেন, এই মুহূর্তে সেই সময় বা প্রস্তুতি তাঁর নেই। রাজনীতি যদি করেন, তবে বাবার মতোই সর্বান্তকরণে করতে চান তিনি। কারণ নিজের কথাতেই, “আমি চাই না আমার বাবার নাম খারাপ হোক। যদি আসি, তবে নিজের জায়গা তৈরি করেই আসব।”

No photo description available.


সামনেই বিধানসভা নির্বাচন। টলিপাড়া থেকে একাধিক নতুন মুখ রাজনীতিতে নাম লেখানোর জল্পনা চলছে জোরকদমে। সেই তালিকায় দেবলীনাকেও ভাবছে অনেকেই। তিনি নিজেও এক পুরনো সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার কাছে যদি আমন্ত্রণ থাকে, অবশ্যই আমি রাজনীতি করব।”


আজ তিনি আলো-ঝলমলে পর্দার মানুষ। কিন্তু মনের কোণে রয়েছে রাজনীতির প্রতি গভীর টান। হয়তো সময় এলেই বাবার হাত ধরেই অন্য এক মঞ্চে দাঁড়াবেন দেবলীনা। তখন তাঁর পরিচয় হবে শুধু অভিনেত্রী নয়, বরং এক নেত্রীর, যিনি বাবার উত্তরাধিকার বয়ে নিয়ে যাবেন নিজের আলাদা দীপ্তিতে। 


```