Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমি জানতাম ‘দিল্লি ফাইলস’, আওয়াজ তুলে লাভ নেই! আমি অভিনেতা, ইতিহাসবিদ নই: শাশ্বত

‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে উত্তেজনায় সরগরম গোটা রাজ্য। বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবিটি প্রকাশ্যে আসার আগেই একের পর এক বিতর্কের জেরে শিরোনামে। 

আমি জানতাম ‘দিল্লি ফাইলস’, আওয়াজ তুলে লাভ নেই! আমি অভিনেতা, ইতিহাসবিদ নই: শাশ্বত

শাশ্বত ভট্টাচার্য

শুভঙ্কর চক্রবর্তী

শেষ আপডেট: 18 August 2025 12:38

শুভঙ্কর চক্রবর্তী



‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে উত্তেজনায় সরগরম গোটা রাজ্য। বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবিটি প্রকাশ্যে আসার আগেই একের পর এক বিতর্কের জেরে শিরোনামে। অভিযোগ উঠেছে, স্বাধীনতা-পূর্ব বাংলার ভয়ঙ্কর অধ্যায় ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর অন্যতম চরিত্র গোপাল মুখোপাধ্যায়ের পরিচয় বিকৃত করে দেখানো হয়েছে ছবিতে। সেই অভিযোগের ভিত্তিতেই গোপালবাবুর নাতি শান্তনু মুখোপাধ্যায় পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। ইতিমধ্যেই একাধিক এফআইআর জমা পড়েছে ছবির বিরুদ্ধে।

এমন পরিস্থিতিতে মুখ খুললেন অভিনেতা শাশ্বত ভট্টাচার্য। দ্য ওয়াল-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনও ইতিহাসবিদ নন যে ছবির মধ্যে ইতিহাস বিকৃত হয়েছে কি না তা নিয়ে মন্তব্য করবেন। তাঁর কথায়, “আমি একজন অভিনেতা। একটি চরিত্র ভাল লেগেছিল, তাই করেছি। ইতিহাস বিকৃত হল কি না, সেটা বিচার করার দায়িত্ব আমার নয়। যাঁদের দায়িত্ব তাঁরা যদি মনে করেন বাংলাকে ছোট করে দেখানো হয়েছে, তবে আদালতে যেতে পারেন। শুধু হইচই করে লাভ নেই।”

শাশ্বতকে (Saswata Chatterjee, The Bengal Files) প্রশ্ন করা হয়েছিল, ছবিটি আদৌ বাংলায় মুক্তি পাবে কি না তা নিয়ে তিনি চিন্তিত কি না। তাঁর সোজাসাপ্টা জবাব, “আমি জানি না। তবে এখন একটা নতুন ট্রেন্ড এসেছে, পুরো গল্পটা অভিনেতাদের কেউ জানায় না। শুধুই নিজের চরিত্রের ট্র্যাকটা বলা হয়। আমাকে যখন চরিত্রটা বলা হয়েছিল, আমি ভেবেছিলাম দারুণ একটা চরিত্র। ভিলেনের চরিত্র, খুব বেশি অভিনেতা এ সুযোগ পান না।”

কথায় আছে, ছিল বিড়াল, হয়ে গেল রুমাল। শাশ্বত জানান (Saswata Chatterjee, The Bengal Files), এ ক্ষেত্রেও অনেকটা তেমনই হয়েছে। শুটিং চলাকালীন ছবির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। পরে শুটিং শেষ হওয়ার পর তিনি জানতে পারেন নাম পাল্টে হয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। তাঁর কথায়, “কেন নাম পাল্টানো হল, সেটা আমি ছবিটা না দেখা পর্যন্ত বুঝব না। তাছাড়া এসব আমার হাতে নেই।” অভিনেতার দৃঢ় বক্তব্য, “শুধু আওয়াজ তুলে কোনও লাভ হবে না। আমার কাজ আমি করেছি। আমি অভিনেতা, ইতিহাসবিদ নই।”

শাশ্বত আরও যোগ করলেন, “আমার দৃশ্যগুলো অসাধারণ হয়েছে। দর্শক দেখলে ভয় পেয়ে যাবেন। আর বাংলায় যদি ছবিটি মুক্তি না-ও পায়, আজকাল সবাই জানেন, ওটিটি প্ল্যাটফর্মে ছবিগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।”

এদিকে গত ১৩ জুন ‘দ্য ওয়াল’-ই প্রথম প্রকাশ্যে আনে যে বাংলায় ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আসলে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা মানেই বিতর্কের ঝড়। ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর পর এবার পরিচালক ফিরছেন আরেকটি আলোচিত ছবি নিয়ে—‘দ্য বেঙ্গল ফাইলস’ (Saswata Chatterjee, The Bengal Files)। টিজার মুক্তির পর থেকেই হইচই শুরু। টিজারে একদিকে শোনা গেছে সংলাপ—“বাংলা দ্বিতীয় কাশ্মীর হতে চলেছে”, অন্যদিকে দেখা গেছে দাউ দাউ করে জ্বলছে মা দুর্গার প্রতিমা। এমন দৃশ্যই ক্ষোভ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

বিতর্ক আরও বেড়েছে ট্রেলার লঞ্চ নিয়েও। কলকাতার এক সিনেমা হলে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল হয়। পরে পাঁচতারা হোটেলে অনুষ্ঠান স্থির হয়, কিন্তু সেখানে গিয়ে অভিযোগ ওঠে, ট্রেলার চলাকালীনই তা বন্ধ করে দেওয়া হয়। পরিচালক দাবি করেন, রাজনৈতিক চাপে তাঁর ছবির কণ্ঠরোধ করা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর অভিযোগ, “সত্যজিৎ রায়ের শহরে একজন পরিচালকের কণ্ঠস্বর বন্ধ করা হচ্ছে। এটা রাজনৈতিক চাপে হচ্ছে।” এমনকি থিয়েটার চেইন ট্রেলার লঞ্চ বাতিলের পিছনেও তিনি রাজনৈতিক চাপকেই দায়ী করেছেন।

বিতর্ক না সচেতনতা—এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। কেউ মনে করছেন, মুক্তির আগে থেকেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ প্রোপাগান্ডার হাতিয়ার হয়ে উঠছে। আবার অন্যদের মতে, এটা ইতিহাসের এক ভুলতে বসা অধ্যায়কে সামনে আনার প্রয়াস। তবে যাই হোক, ছবিটি বাংলায় মুক্তি পাবে কি না, তা নিয়ে জল্পনা এখনও তুঙ্গে।
 


```