Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'... যদি দেখাতে পারতাম কতটা ভালবাসা আছে', শুভশ্রীকে পাশে নিয়ে কী বললেন দেব

সোমবার নজরুল মঞ্চে 'ধুমকেতু'র ট্রেলার লঞ্চে। জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিলেন দু'জনে। আর সেখানেই হাসি ঠাট্টা, খুনসুটিতে জমে উঠল অনুষ্ঠান।

'... যদি দেখাতে পারতাম কতটা ভালবাসা আছে', শুভশ্রীকে পাশে নিয়ে কী বললেন দেব

'ধূমকেতু'র ট্রেলার লঞ্চে দেব-শুভশ্রী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 August 2025 19:12

দ্য ওয়াল ব্যুরো: দশ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটির প্রত্যাবর্তন ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদন তুঙ্গে। তার ঝলক দেখা গেল, সোমবার নজরুল মঞ্চে 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চে (Dhumketu Trailer launch)। জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিলেন দু'জনে। আর সেখানেই হাসি ঠাট্টা, খুনসুটিতে জমে উঠল অনুষ্ঠান।

এই অনুষ্ঠানের সঞ্চালক রোহন ভট্টাচার্য। দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিচ্ছেন দুই তারকার কাছে। তার আগে 'ধূমকেতু' নিয়ে দেব বলেন, 'আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে 'ধূমকেতু' তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এত বছর পরও দর্শকদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, সেটিকেই সম্মান জানাতে চেয়েছিলাম।'

যোগ করেন, 'আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিরে দেখাতে পারতাম কতটা ভালবাসি।' এই কথা বলে সকল দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানালেন অভিনেতা। 

মঞ্চে দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে 'চ্যালেঞ্জ' সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, 'আমার সঙ্গে বন্ধুত্ব করবে?' হেসে ওঠেন সকলে। পাল্টা দেব বলেন, 'কেন?' এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, 'এমনি'। এরপরই একে অপরের দিকে 'বন্ধুত্বের হাত' বাড়িয়ে দেন দুজনে। 

দর্শকদের উদ্দেশে ধূমকেতু নিয়ে শুভশ্রী বলেন, 'সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ৯ বছর পর ধুমকেতুর সেই সময় এসেছে।' একইসঙ্গে দেবের সঙ্গে জুটি নিয়ে তিনি বলেন, 'আমি এবং দেব আমাদের জুটিটাকে বাঁচাতে কখনওই খুব বেশি চেষ্টা করিনি। জুটিটা বেঁচে আছে, তোমাদের ভালবাসায়, সবরকম অনুভূতিতে।'   

ইনস্টাগ্রামে একে অপরকে কবে ফলো করবেন? সঞ্চালকের এই প্রশ্নে হেসে ওঠেন দেব-শুভশ্রী (Dev-Shubhashree)। দেব বলে ওঠেন, 'ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি', তখনই শুভশ্রী প্রশ্ন করেন, 'ব্লকটা কে করল?' এরপরই দু'জন নিজেদের ফোন চেয়ে পাঠান। মঞ্চেই একে অপরকে ফলো করলেন দেব-শুভশ্রী। 


```