গত এক সপ্তাহ ধরে 'ধূমকেতু'র প্রচার করছেন দেব-শুভশ্রী। বহুদিন পর একে অপরকে নিয়ে কথা বলছেন, জানাচ্ছেন শুভেচ্ছা। কিন্তু বরফ? তা যে গলেও গলে না।
.jpeg.webp)
দেব-শুভশ্রী
শেষ আপডেট: 28 July 2025 15:49
দ্য ওয়াল ব্যুরো: জীবন চলে যায় কুড়ি কুড়ি বছরের পার। তবু রাতের তারারা থাকে দিনের আলোর গভীরে। ফ্যানেদের ইচ্ছেরাও ক্লান্ত হয়! হার মানে প্রত্যাশা। আর সে রকমই একটা সময় দেড় মিনিটের ছোট্ট এক ভিডিওই হয়ে দাঁড়ায় গেম চেঞ্জার।
গত এক সপ্তাহ ধরে 'ধূমকেতু'র প্রচার করছেন দেব-শুভশ্রী। বহুদিন পর একে অপরকে নিয়ে কথা বলছেন, জানাচ্ছেন শুভেচ্ছা। কিন্তু বরফ? তা যে গলেও গলে না। এখনও পর্যন্ত একসঙ্গে প্রচারে আসেননি তাঁরা। সাক্ষাৎকারও দেননি একসঙ্গে। ফ্যানেরা কার্যত যখন হতাশ ঠিক তখনই বোমাটা ফাটল দেবের তরফেই।
আগামী ৪ তারিখ ধূমকেতু ট্রেলার লঞ্চ। কলকাতার নজরুল মঞ্চ ভাড়া করে হবে সেই অনুষ্ঠান। একটা বাংলা ছবির জন্য এত বড় ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বিরল। আর ওই দিনই একসঙ্গে হাজির হবে দেব-শুভশ্রী, জানা যাচ্ছে এমনটাই। ১০ বছর পর আবারও মুখোমুখি হবে 'দেসু' জুটি। অজানা কথার উত্তর মিলবে সেদিন? নাকি পেশাগত দায়িত্ব পালনেই এই 'রিইউনিয়ন'? প্রশ্ন একগুচ্ছ, উত্তর মিলবে আগামী মাসের ৪ তারিখ।