সমাজমাধ্যমে ট্রোল থেকে শুরু করে সাহেবকে ঘিরে নিন্দে-- সে এক ধুন্ধুমার কাণ্ড। এতদিন চুপ ছিলেন সাহেব। দ্য ওয়ালের তরফে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও সে সময় তিনি ছিলেন অধরা। অবশেষে মুখ খুললেন সাহেব।
.jpeg.webp)
সাহেব ভট্টাচার্য
শেষ আপডেট: 27 July 2025 21:30
দ্য ওয়াল ব্যুরো: দিন কয়েক আগেই ভাইরাল হয়েছিল এক ভিডিও। ছড়িয়ে পড়িয়েছিল হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক মেসেঞ্জারে। আট মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিও ঘিরে শুরু হয়েছিল তুমুল আলোড়ন। ভিডিওতে দেখা গিয়েছিল এমন এক পুরুষকে যাকে দেখতে হুবহু অভিনেতা সাহেব ভট্টাচার্যের মতো। দেখা গিয়েছিল আপত্তিকর অবস্থায়।
সমাজমাধ্যমে ট্রোল থেকে শুরু করে সাহেবকে ঘিরে নিন্দে-- সে এক ধুন্ধুমার কাণ্ড। এতদিন চুপ ছিলেন সাহেব। দ্য ওয়ালের তরফে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও সে সময় তিনি ছিলেন অধরা। অবশেষে মুখ খুললেন সাহেব। একই সঙ্গে দাবি করলেন যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তা এআই দ্বারা নির্মিত।
সাহেব বলেন, "আমি চিপ পাব্লিসিটিতে বিশ্বাস করি না। দীর্ঘ দিন ধরে কাজ করছি। আমার নামে কোনও বদনাম নেই, কোনও পুলিশ কেস নেই। কোনও রাজনৈতিক দলের খুটি ধরে আমি চলি না। আমি নিজের যোগ্যতার সঙ্গে কাজ করছি। কোথাও একটু পরিচিতি তৈরি হলে যেমন বহু মানুষের আশীর্বাদ পাওয়া যায়, ঠিক তেমনই ঈর্ষা ও বহু মানুষের ক্ষোভের মুখে পড়তে হয় আমাদের। সেখান থেকেই তৈরি হওয়া একটা এআই ভিডিও যেটা সামাজিক মাধ্যমে ঘুরছিল।"

সাহেবের কথা অনুযায়ী, সত্যিই যদি সেই ভিডিও এআই দ্বারা নির্মিত হয়, তবে কি ইতিমধ্যে সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন তিনি? সাহেবের কথায়, "হ্যাঁ অবশ্যই। সাইবার সেলের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে আমার। দু'বার লালবাজারে গিয়েছি। পুলিশ খতিয়ে দেখছে। যারা এর নেপথ্যে রয়েছে তাদের খুব শীঘ্রই ধরা হবে বলে আমার বিশ্বাস।"
এখানেই না থেমে তিনি আরও যোগ করেন, "ভক্তদের অনুরোধ, আমার পাশে থাকুন। কুড়ি বছর ধরে এমনি কাজ করছি না যে একটা ট্রোলিং আমায় মুছে দিতে পারে। আমি ছিলাম, আছি ও থাকব। কাজের ক্ষেত্রে কোনও প্রভাব পড়েনি। খুব তাড়াতাড়ি এর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।" এই মুহূর্তে এক বাংলা ধারাবাহিকে চুটিয়ে কাজ করছেন সাহেব। ছোটপর্দায় কাজ করার সুবাদে রমরমিয়ে বেড়েছে জনপ্রিয়তা। এই মুহূর্তে দাঁড়িয়ে কে করল এমন কাজ? উঠেছে প্রশ্ন। অভিনেতার আশ্বাস, যে বা যারা এর নেপথ্যে রয়েছে খুব শীঘ্রই সামনে আনা হবে। শাস্তি হবে তাদের। সেই আশাতেই বুক বাঁধছেন ভক্তরা।