Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পাক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন দেব আনন্দ! সহবাসও করতেন বলে দাবি অনিতার

পাকিস্তানি অভিনেত্রী অনিতা আয়ুবের সঙ্গে দেব আনন্দের প্রেম, সহবাস ও ৯০-এর দশকের অজানা গল্প।

 

পাক অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন দেব আনন্দ! সহবাসও করতেন বলে দাবি অনিতার

দেব আনন্দ ও অনিতা আয়ুব

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 August 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: রূপোলি দুনিয়ার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে তারকাদের বহু অজানা অধ্যায়। কিংবদন্তি অভিনেতা দেব আনন্দ-এর জীবনেও ছিল এমনই এক অধ্যায়, যখন তিনি পাকিস্তানি অভিনেত্রী অনিতা আয়ুব-এর প্রেমে পড়েছিলেন। শুধু প্রেমই নয়, তাঁরা দীর্ঘসময় একসঙ্গে থেকেও ছিলেন।

সাম্প্রতিক সময়ে Lehren-কে দেওয়া এক সাক্ষাৎকারে অনিতা খোলসা করেন তাঁদের সম্পর্কের গল্প। নব্বইয়ের দশকে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দেব আনন্দ ও অনিতা। ঘন ঘন শুটিং ও দীর্ঘসময় কাটানোর ফলে বলিউডে শুরু হয় নানা গুঞ্জন।

সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে অনিতা বলেন, “ওঁর সঙ্গে আমার সব ধরনের সম্পর্ক ছিল, কখনও বড় দাদা, কখনও বাবা, কখনও প্রেমিক, আবার কখনও মায়ের মতো।”

অনিতা জানান, ডেনমার্কে এক শুটিংয়ের সময় তাঁরা টানা চার সপ্তাহ একসঙ্গে ছিলেন—তিনি থাকতেন দোতলায়, দেব আনন্দ তিনতলায়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সময় কাটিয়ে তাঁদের সম্পর্ক আরও গভীর হয়। অনিতার ভাষায়, “একজন মানুষকে সত্যিই জানতে হলে প্রতিদিন তার সঙ্গে সময় কাটাতে হয়। দেব আনন্দকে আমি যে কোনও ভূমিকায় গ্রহণ করতে পারতাম—প্রেমিক, মা, বাবা বা ভাই। মানুষ যে যেভাবে দেখুক, আমার আপত্তি নেই।”

পাকিস্তানে ১৯৮৭ সালে টিভি সিরিজ ‘গর্দিশ’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন অনিতা আয়ুব। পরে একটি বিজ্ঞাপনে তাঁকে দেখে দেব আনন্দ নিজেই ‘পেয়ার কা তারানা’ ছবিতে অভিনয়ের সুযোগ দেন। এরপর তাঁরা একসঙ্গে ‘গ্যাংস্টার’ ছবিতেও কাজ করেন।

১৯৯৫ সালে অনিতা বিয়ে করেন ভারতীয় গুজরাটি ব্যবসায়ী সৌমিল প্যাটেল-কে এবং নিউ ইয়র্কে স্থায়ী হন। তাঁদের এক পুত্রসন্তান শেজারের জন্ম হয়। তবে পরবর্তীতে সেই দাম্পত্যে বিচ্ছেদ ঘটে। পরে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন পাকিস্তানি ব্যবসায়ী সুবাক মজিদ-কে।


```