Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মেয়ের আধখাওয়া থেপলাই এখন দীপিকার সঙ্গী! সব সময় ব্যাগে নিয়ে ঘোরেন কেন?

ডায়েট নয়, এখন দীপিকার ব্যাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস—মেয়ে দুয়ার আধখাওয়া থেপলা!

মেয়ের আধখাওয়া থেপলাই এখন দীপিকার সঙ্গী! সব সময় ব্যাগে নিয়ে ঘোরেন কেন?

দীপিকা পাড়ুকোন ও দুয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 February 2026 11:40

দ্য ওয়াল ব্যুরো: মেয়ে দুয়ার জন্মের পর থেকেই যেন জীবনটাই নতুন করে সাজিয়ে নিয়েছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আগে যেখানে কাজই ছিল জীবনের কেন্দ্রবিন্দু, এখন সেখানে সবকিছুর আগে জায়গা করে নিয়েছে ছোট্ট দুয়া। মেয়েকে সময় দিতে গিয়ে নিজের কেরিয়ারের সঙ্গে আপস করতেও যে তিনি দ্বিধা করেননি, তা অকপটে স্বীকার করেছেন বলি অভিনেত্রী নিজেই। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাতৃত্ব থেকে কেরিয়ার, জীবনের এই নতুন অধ্যায় নিয়ে খোলামেলা আড্ডায় ধরা দেন দীপিকা।

ওই সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, এই মুহূর্তে তাঁর ‘কারেন্ট অবসেশন’ কী। জবাবে দীপিকা সোজাসাপ্টা বলেন, “আমার জীবনে মেয়ে আসার পর থেকে আমার একটাই অবসেশন—ও। আর এটা কোনওদিন বদলাবে না। চিরকাল ও-ই থাকবে আমার সবচেয়ে বড় অবসেশন।”

আড্ডার ফাঁকে উঠে আসে আরও এক মজার প্রসঙ্গ। ব্যাগে থাকা সবচেয়ে অদ্ভুত জিনিস কী, এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে দীপিকা জানান, “এখনও পর্যন্ত আমার ব্যাগে পাওয়া সবচেয়ে অদ্ভুত জিনিস হল আমার মেয়ে দুয়ার আধখাওয়া থেপলা। দু’দিন পর ব্যাগ খুলে সেটা খুঁজে পাই!” এই ছোট্ট অভিজ্ঞতার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে ওঠে, মাতৃত্বের প্রতিটি মুহূর্ত কতটা উপভোগ করছেন অভিনেত্রী।

রণবীর ঘরনির কথাবার্তাতেই ধরা পড়ে, মেয়েকে ঘিরেই এখন তাঁর দিন কাটে। সাক্ষাৎকারে দীপিকা জানান, কখনও মেয়েকে গান গেয়ে শোনান, কখনও আবার খেলাধুলায় মেতে ওঠেন। জীবনের এই নতুন ইনিংস যে তাঁকে ভিতর থেকে বদলে দিয়েছে, তা তাঁর কথাতেই পরিস্ফুট। এমনকী পালটে গিয়েছে তাঁর ফোনের প্লে-লিস্টও। সেখানে এখন জায়গা করে নিয়েছে শুধু দুয়ার পছন্দের ছড়া আর গান। দীপিকার কথায়, এখন তাঁর মুখে সারাদিন একটাই শব্দ ঘোরে—‘ভালবাসি’, যা তিনি অসংখ্যবার মেয়েকে বলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কোলজুড়ে আসে কন্যাসন্তান দুয়া। মেয়ের জন্মের পর এক বছর পর্যন্ত তাঁকে জনসমক্ষে আনেননি তারকাদম্পতি। সোশাল মিডিয়াতেও প্রকাশ্যে আনেননি মেয়ের মুখ। গত বছর সেপ্টেম্বরে দুয়ার এক বছরের জন্মদিনের পর নভেম্বরে দীপাবলিতে পরিবারের ছবি ভাগ করে নিয়ে মেয়ের সঙ্গে প্রথমবার সকলের পরিচয় করান তাঁরা। আর এবার সেই দুয়ার সঙ্গে কাটানো অন্দরমহলের নানা অজানা মুহূর্তই ভাগ করে নিলেন দীপিকা।


```