Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Grammy Awards 2026: গ্র্যামি জিতলেন দলাই লামা, কোন বিভাগে পুরস্কার পেলেন তিনি?

একাধিক কঠোর প্রতিযোগীকে পিছনে ফেলে ২০২৬ গ্র্যামি জিতলেন দলাই লামা।

Grammy Awards 2026: গ্র্যামি জিতলেন দলাই লামা, কোন বিভাগে পুরস্কার পেলেন তিনি?

দলাই লামা

গার্গী দাস

শেষ আপডেট: 2 February 2026 12:26

দ্য ওয়াল ব্যুরো: দালাই লামার (Dalai Lama) জীবনে আর-একটি ‘প্রথম’ যোগ হল রবিবার রাতে (ভারতীয় সময় সোমবার ভোরে)। আধ্যাত্মিক জগতের আইকন এবার জায়গা করে নিলেন পপ কালচারের অন্দরে—৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের (Grammy Awards 2026) মঞ্চে। রবিবার, ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের অনুষ্ঠানে তাঁর হাতে উঠল বেস্ট অডিওবুক, ন্যারেশন অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিংয়ের সম্মান (Best Audiobook, Narration and Storytelling Recording)।

৯ বছর বয়স থেকে তিব্বতি আধ্যাত্মিকতার রাজদূত হিসেবে যিনি বিশ্বমঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন, সেই দলাই লামার ৯০ বছর বয়সে এসে এমন আন্তর্জাতিক মিউজিক স্বীকৃতি নিঃসন্দেহে ঐতিহাসিক।

কঠিন প্রতিযোগিতা

এই বিভাগে প্রতিযোগিতা ছিল যথেষ্ট কঠিন। তালিকায় ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক ট্রেভর নোয়া (Trevor Noah) নিজে, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কেটানজি ব্রাউন জ্যাকসন (Ketanji Brown Jackson) এবং মিলি ভানিলির (Milli Vanilli) ফ্যাব মরভ্যান (Fab Morvan)। সবাইকে পিছনে ফেলে এগিয়ে আসেন দালাই লামা—যার ফলে পুরস্কার ঘোষণার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিস্ময় আর অভিনন্দনের ঢল।

এই পুরস্কার ঘোষণা হয় প্রি-টেলিকাস্ট রাউন্ডে, যা ইউটিউবে লাইভস্ট্রিম করা হয়েছিল। উপস্থিত ছিলেন না দালাই লামা, তাঁর হয়ে মঞ্চে ট্রফি গ্রহণ করেন গায়ক-গীতিকার রুফাস ওয়েনরাইট (Rufus Wainwright)। মাইক হাতে নিয়ে তিনি প্রথমেই বলেন, “ঠিক আছে, আমি দালাই লামা নই—এটা পরিষ্কার!” তারপরই জানান, এমন দয়া, মমতর, আত্মচিন্তার বার্তা-ভিত্তিক এক প্রজেক্টে কাজ করা তাঁর কাছে অবিশ্বাস্য সম্মানের। এর চেয়ে বেশি আর কী পেতে পারেন!

কী আছে ‘Meditations: The Reflections Of His Holiness The Dalai Lama’-তে?

পুরস্কারজয়ী এই কাজটির নাম Meditations: The Reflections of His Holiness the Dalai Lama—একটি স্পোকেন-ওয়ার্ড মেডিটেশন অ্যালবাম, যেখানে দালাই লামার শান্তির বাণীর সঙ্গে মিশে আছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের (Hindustani Classical Music) সুর। আত্ম-অনুসন্ধান, করুণা, জাগতিক ভারসাম্য—এই মূল্যবোধগুলিই অ্যালবামের মূল ভিত।

আশ্চর্যের বিষয়, আধ্যাত্মিকতা, রাজনীতি, সমাজচিন্তা—সবই যাঁর ভাষণে থাকে, সেই দালাই লামার কণ্ঠ এবার ছুঁয়ে গেল মূলধারার বিশ্বসঙ্গীতের শ্রোতাদেরও। ফলে গ্র্যামির মঞ্চে তাঁর জয়কে অনেকেই বলছেন “স্পিরিচুয়ালিটির পপ কালচার জয়”।

৬৮তম গ্র্যামিতে লেডি গাগা (Lady Gaga), কেন্ড্রিক লামার (Kendrick Lamar), ব্যাড বানির (Bad Bunny) মতো নামি শিল্পীদের ভিড়েও তাই দালাই লামার এই অনন্য সাফল্য আলাদা থেকে যাবে।


```