Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

Anoushka Shankar: শহরে আসছেন গ্র্যামি-মনোনীত অনুষ্কা, অ্যাওয়ার্ডের খবর কি কলকাতা থেকেই পাবেন?

এই গ্র্যামি মনোনিত শিল্পীই আগামী বছরের শুরুতে শহরে আসছেন। পারফর্ম করবেন তিলোত্তমার বুকে।

Anoushka Shankar: শহরে আসছেন গ্র্যামি-মনোনীত অনুষ্কা, অ্যাওয়ার্ডের খবর কি কলকাতা থেকেই পাবেন?

অনুষ্কা শঙ্কর

গার্গী দাস

শেষ আপডেট: 8 November 2025 18:03

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বসঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের মুকুট 'গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬'-এ মনোনিত অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar)। গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে যে ক'জন ভারতীয় তারকার নাম ফুটে উঠেছে,তার মধ্যে তিনি রয়েছেন। Chapter III: We Return to Light এবং  Daybreak নমিনেশন পেয়েছে।

এই নিয়ে ১২ ও ১৩ নম্বর বার তালিকায় নাম উঠল অনুষ্কার (Anoushka Shankar)। এই গ্র্যামি মনোনিত শিল্পীই আগামী বছরের শুরুতে শহরে আসছেন। পারফর্ম করবেন তিলোত্তমার বুকে। ঠিক কোথায় কনসার্টের আয়োজন করা হয়েছে, আয়োজক সংস্থার তরফে তা এখনও জানানো হয়নি।

তাঁর ইন্ডিয়া ট্যুর (Anoushka Shankar India tour 2026) শুরু হচ্ছে নতুন বছরের শুরুতে। ৩০ জানুয়ারি পারফর্ম করবেন হায়দরাবাদে, জার্নি শেষ হবে কলকাতায় (Anoushka Shankar in Kolkata)। টিকিটের দাম ১৪৯৯ থেকে শুরু। একাধিক ক্যাটেগরি রয়েছে, ফ্যান পিটও রয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, সারা দেশে জুড়ে টিকিট বেশ কিছুদিন আগে থেকে লাইভ থাকলেও বিক্রি হচ্ছিল ধীর গতিতেই। কিন্তু কলকাতা এ ক্ষেত্রে একেবারে ব্যতিক্রম। টিকিট বিক্রয় সংস্থা স্কিল বক্সের একাংশ মনে করছে, গ্র্যামির খবর ছড়িয়ে পড়ার পর টিকিটের চাহিদা বেড়ে যেতে পারে।

অনুষ্কা শঙ্করের নাম গত দু'দশক ধরে ভেসে উঠছে গ্র্যামির নমিনেশন লিস্টে (Grammy Nominations 2026)। তাঁর সঙ্গে এবার রয়েছেন বিখ্যাত সরোদ বাদক আলম খান, যিনি আলি আকবর খানের ছেলে। প্রসঙ্গত, আলি আকবর খান ও অনুষ্কার বাবা পণ্ডিত রবিশঙ্কর ছিলেন উস্তাদ আলাউদ্দিন খানের শিষ্য।

শঙ্কর মহাদেবনের ফিউশন দল শক্তি, গিটার বাদক জন ম্যাকলাঘলিন দু'টি নমিনেশন তুলে নিয়েছেন এবার। তা হলে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ফর শ্রীনিজ ড্রিম (লাইভ) এবং বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ফর Mind Explosion (50th Anniversary Tour Live)। মহাদেবনের শক্তি প্রথম গ্র্যামি পেয়েছিল এ বছরের গোড়ার দিকে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের অন্তর্গত This Moment-এর জন্য।

ভারতীয় বংশোদ্ভূত বাকি নমিনিরা হলেন সিদ্ধান্ত ভাটিয়া। তিনি সাউন্ডস অফ কুম্ভর জন্য বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটেগরিতে স্থান পেয়েছেন। পিয়ানো বাদক চারু সুরি বেস্ট কনটেমপোরারি মিউজিক অ্যালবাম ক্যাটেগরিতে তাঁর শয়ন বাদনের জন্য নমিনেশন পেয়েছেন। ব্রিটিশ গায়িকা জাহ্নবী হ্যারিসন পারিবারিক সূত্রেই বেদান্ত ও ভক্তিসঙ্গীতের শিকড়ের সঙ্গে যুক্ত। তিনি Into The Forest সুরসৃষ্টি ও গায়কীতে নমিনেশন পেয়েছেন বেস্ট নিউ এজ ক্যাটেগরিতে।

২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হবে লস অ্যাঞ্জেলসে আগামী ফেব্রুয়ারি মাসে। মোট ৯টি নমিনেশন পেয়ে কেনড্রিক ল্যামার নমিনেশন তালিকার শীর্ষ রয়েছেন। তাঁর পরেই রয়েছেন লেডি গাগা, তাঁর ঝুলিতে রয়েছে সাতটি নমিনেশন।


```