Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Grammy Awards 2026: অনুষ্কা শঙ্কর, মহাদেবন ফের গ্র্যামি নমিনেশন পেলেন, আশায় ভক্তরা

গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে বেশ কয়েকজন ভারতীয় তারকার নাম ফুটে উঠেছে।

Grammy Awards 2026: অনুষ্কা শঙ্কর, মহাদেবন ফের গ্র্যামি নমিনেশন পেলেন, আশায় ভক্তরা

সেতারবাদক অনুষ্কা শঙ্কর এবছর দুটি বিভাগে নমিনেশন পেয়েছেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 8 November 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বসঙ্গীত জগতের শ্রেষ্ঠত্বের মুকুট গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এ ফের ভারতীয় সুরজগতের নক্ষত্রদের নাম উঠল। গ্লোবাল মিউজিক ক্যাটেগরিতে বেশ কয়েকজন ভারতীয় তারকার নাম ফুটে উঠেছে। চূড়ান্ত ফল জানতে অবশ্য অপেক্ষা করতে হবে। সেতারবাদক অনুষ্কা শঙ্কর এবছর দুটি বিভাগে নমিনেশন পেয়েছেন। গ্লোবাল মিউজিক অ্যালবাম Chapter III: We Return to Light শীর্ষক ট্রিলজির শেষ ভাগে অনুষ্কার সঙ্গে রয়েছেন আলম খান এবং সারথী কোরওয়ার। এই তিন তারকার Daybreak বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্সে নমিনেশন পেয়েছে।

অনুষ্কা শঙ্কর গ্র্যামিতে ১১ বার নমিনেশন পেয়েছেন। গত দুদশক ধরে তিনি লাগাতার তাঁর নাম ভেসে উঠেছে। তাঁর সঙ্গে এবার রয়েছেন বিখ্যাত সরোদ বাদক আলম খান, যিনি আলি আকবর খানের ছেলে। আলি আকবর খান ও অনুষ্কার বাবা পণ্ডিত রবিশঙ্কর ছিলেন উস্তাদ আলাউদ্দিন খানের শিষ্য।

শঙ্কর মহাদেবনের ফিউশন দল শক্তি, গিটার বাদক জন ম্যাকলাঘলিন দুটি নমিনেশন তুলে নিয়েছেন। তা হলে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ফর শ্রীনিজ ড্রিম (লাইভ) এবং বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ফর Mind Explosion (50th Anniversary Tour Live)। মহাদেবনের শক্তি প্রথম গ্র্যামি পেয়েছিল এ বছরের গোড়ার দিকে বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবামের অন্তর্গত This Moment-এর জন্য।

ভারতীয় বংশোদ্ভূত বাকি নমিনিরা হলেন সিদ্ধান্ত ভাটিয়া। তিনি সাউন্ডস অফ কুম্ভর জন্য বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম ক্যাটেগরিতে স্থান পেয়েছেন। পিয়ানো বাদক চারু সুরি বেস্ট কনটেমপোরারি মিউজিক অ্যালবাম ক্যাটেগরিতে তাঁর শয়ন বাদনের জন্য নমিনেশন পেয়েছেন। ব্রিটিশ গায়িকা জাহ্নবী হ্যারিসন পারিবারিক সূত্রেই বেদান্ত ও ভক্তিসঙ্গীতের শিকড়ের সঙ্গে যুক্ত। তিনি Into The Forest সুরসৃষ্টি ও গায়কীতে নমিনেশন পেয়েছেন বেস্ট নিউ এজ ক্যাটেগরিতে।

উল্লেখ্য, ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হবে লস অ্যাঞ্জেলসে আগামী ফেব্রুয়ারি মাসে। মোট ৯টি নমিনেশন পেয়ে কেনড্রিক ল্যামার নমিনেশন তালিকার শীর্ষ রয়েছেন। তাঁর পরেই রয়েছেন লেডি গাগা, তাঁর ঝুলিতে রয়েছে সাতটি নমিনেশন।


```