Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

‘রাজা সাহেব’-এর মুক্তির দিনে তাণ্ডব! কুমির হাতে প্রেক্ষাগৃহে ঢুকে বিশৃঙ্খলা অনুরাগীদের

দীর্ঘ দেড় বছর পর আবার বড়পর্দায় প্রভাস। প্রত্যাবর্তনের এই মুহূর্তটা যে এতটা অদ্ভুত, এতটা নাটকীয় হয়ে উঠবে, তা বোধহয় কেউ কল্পনাও করেননি।

‘রাজা সাহেব’-এর মুক্তির দিনে তাণ্ডব! কুমির হাতে প্রেক্ষাগৃহে ঢুকে বিশৃঙ্খলা অনুরাগীদের

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 9 January 2026 15:24

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ দেড় বছর পর আবার বড়পর্দায় প্রভাস। প্রত্যাবর্তনের এই মুহূর্তটা যে এতটা অদ্ভুত, এতটা নাটকীয় হয়ে উঠবে, তা বোধহয় কেউ কল্পনাও করেননি। একদিকে মন্দা কেরিয়ারের ভার, অন্যদিকে ভক্তদের উন্মত্ত ভালোবাসা— এই দুই বিপরীত স্রোতের মাঝেই শুক্রবার মুক্তি পেল প্রভাসের নতুন ছবি ‘রাজা সাহেব’। কিন্তু ছবির গল্পের থেকেও যেন বেশি আলো কেড়ে নিল প্রেক্ষাগৃহের বাইরের ও ভেতরের ঘটনা।

সাম্প্রতিক বছরগুলোতে প্রভাসের নাম বারবার উঠে এসেছে বিতর্কের সঙ্গে। ২০২৩-এ ‘আদিপুরুষ’ আর ২০২৪-এ ‘কল্কি ২৮৯৮ এডি’— দুই ছবিই তাঁকে আলোচনার কেন্দ্রে রাখলেও, সমালোচনার তির থেকে রেহাই দেয়নি। সেই ধারাবাহিকতায় ‘রাজা সাহেব’ মুক্তির আগেই বক্স অফিস বিশ্লেষকদের অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছিল। তাঁদের অনেকেই আশঙ্কা করেছিলেন, বিপুল বাজেটের এই ছবিও হয়তো লোকসানের তালিকায় নাম লেখাতে পারে। ছবিটি নিয়ে যে তেমন প্রবল উন্মাদনা তৈরি হয়নি, সেটাও ছিল স্পষ্ট।

কিন্তু মুক্তির দিনে দক্ষিণ ভারতের একাধিক প্রেক্ষাগৃহে যা ঘটল, তা যেন বাস্তব আর সিনেমার সীমারেখা মুছে দিল। হায়দরাবাদের এক হলে ভক্তরা হাজির হলেন কুমির হাতে— এক নয়, দু’দু’টি। কেউ মাথার উপর তুলে ধরেছেন সেই কুমির, কেউ আবার সোজা হলের গর্ভগৃহে ঢুকে পড়েছেন। মুহূর্তে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। প্রথম দেখায় অনেকেই শিউরে উঠেছিলেন— কুমিরগুলো আসল, না কি নিছক প্রপস? পরে জানা যায়, সেগুলো ছিল ‘ডামি’। কিন্তু তাতেও আতঙ্ক কমেনি। হঠাৎ এমন কাণ্ডে হলের ভিতরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।



এই অদ্ভুত উদযাপনের নেপথ্যে ছিল ছবিরই এক দৃশ্য। ‘রাজা সাহেব’-এর ট্রেলারে দেখা গিয়েছে, কুমিরের সঙ্গে ভয়ংকর লড়াইয়ে নামছেন প্রভাস। ভিএফএক্সের কারসাজিতে তৈরি সেই মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল। প্রিয় তারকাকে দেড় বছর পর পর্দায় স্বাগত জানাতে, সেই দৃশ্যকেই বাস্তবে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন অনুরাগীরা— যদিও সে চেষ্টা যে কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, তার আঁচ বোধহয় তাঁদের ছিল না।

বিশৃঙ্খলার ছবি এখানেই শেষ নয়। দক্ষিণের রাজ্যগুলিতে শুক্রবার ভোররাত থেকেই ‘রাজা সাহেব’-এর শো রাখা হয়েছিল। ভোর হতে না হতেই হলের বাইরে জমে ওঠে জনসমুদ্র। কিন্তু একাধিক প্রেক্ষাগৃহে শো শুরু হতে সামান্য দেরি হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। কেউ নিরাপত্তা বলয় টপকে ভিতরে ঢোকার চেষ্টা করেন, কেউ আবার দরজা ভাঙতে উদ্যত হন। মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত কয়েকটি হলে শো বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। আর তাতেই আরও বেড়ে যায় উত্তেজনা, বিশৃঙ্খলা।

এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় দাপট দেখাতে শুরু করে ভক্তদের প্রিভিউ শোর ভিডিও। কুমির হাতে প্রেক্ষাগৃহে ঢোকার সেই দৃশ্য একদিকে যেমন বিস্ময়, অন্যদিকে তেমনই আতঙ্ক ছড়ায়। তবু এই ভাইরাল মুহূর্ত ছবিকে ঘিরে এক আলাদা আলোচনার জন্ম দেয়— ভাল-মন্দের ঊর্ধ্বে গিয়ে।

প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা বাজেটের এই ছবি মুক্তির দিনে প্রায় ১০০ কোটি টাকা আয় করতে পারে বলে মত দিয়েছেন সিনেবাণিজ্য বিশ্লেষক রমেশ বালা। অন্ধ্রপ্রদেশ সরকারের নির্দেশে প্রিমিয়ার শোর টিকিটের দাম ১,০০০ টাকায় বেঁধে দেওয়া হলেও, নিয়মিত শো শুরু হতেই টিকিটের দামে বেড়েছে প্রায় ১৫০ টাকা। ফলে সিঙ্গল স্ক্রিনে একটি টিকিটের দাম গিয়ে দাঁড়িয়েছে ২৯৭ টাকায়।


মারুতি পরিচালিত ‘রাজা সাহেব’-এর গল্প এক নিখোঁজ দাদুকে খুঁজতে বেরোনো এক মানুষের। সেই খোঁজ তাকে নিয়ে যায় এক রহস্যময় প্রাসাদে, যেখানে লুকিয়ে আছে অশুভ ছায়া। প্রভাসের সঙ্গে এই ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, নিধি আগরওয়াল, মালবিকা মোহনন (তেলুগু ছবিতে যাঁর এটি অভিষেক), ঋদ্ধি কুমার ও জ়রিনা ওয়াহাব। প্রযোজনায় পিপল মিডিয়া ফ্যাক্টরি ও আইভি এন্টারটেনমেন্ট।


```