Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আয়ুষ্মান-সারার ‘পতি পত্নী অর ওহ ২’-র শুটিং সেটে ক্রু মেম্বারকে যৌন হেনস্থা, গ্রেফতার ১

প্রয়াগরাজে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের পতি পত্নী অর ওহ ২-এর শুটিং সেটে ক্রু মেম্বারকে হেনস্থার অভিযোগে গ্রেফতার ১।

আয়ুষ্মান-সারার ‘পতি পত্নী অর ওহ ২’-র শুটিং সেটে ক্রু মেম্বারকে যৌন হেনস্থা, গ্রেফতার ১

আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 30 August 2025 10:25

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের আসন্ন ছবি 'পতি পত্নী অর ওহ ২'-এর শুটিং চলাকালীন এক ক্রু মেম্বারের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৭ অগস্ট, শহরের থর্নহিল রোডে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিআর চোপড়া ফিল্মসের প্রোডাকশন হেড জোহেব সোলাপুরওয়ালার উপর স্থানীয় কয়েকজন যুবক হামলা চালায়। এরপর ২৮ অগস্ট প্রোডাকশনের লাইন প্রযোজক সৌরভ তিওয়ারির অভিযোগের ভিত্তিতে সিভিল লাইন থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত মেরাজ আলিকে গ্রেফতার করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, শুটিংয়ের দিনে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানকে এক নজর দেখার জন্য বিপুল ভিড় জমে যায়। অল সেইন্টস ক্যাথেড্রালের কাছে রাস্তার একটি লেন শুটিংয়ের জন্য বন্ধ করা হলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। কৌতূহলী দর্শকরা মাঝপথে গাড়ি থামিয়ে শুটিং দেখতে থাকেন। এই পরিস্থিতিতে কয়েকজন যুবক বিরক্ত হয়ে হট্টগোল শুরু করে।

ঘটনার ভিডিওতেও দেখা গেছে, কয়েকজন উত্তেজিত যুবক এক ক্রু মেম্বারকে মারধর করছে।

ডিসিপি (সিটি) অভিষেক ভারতী জানিয়েছেন, শুটিং টিমকে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে কয়েকজন যুবক শুটিংয়ের ভিডিও করতে গিয়ে বিতর্ক বাধায়। তথ্যপ্রযুক্তি আইন ২০০৮ এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

মুদাসসর আজিজ পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছে ১৫ অগস্ট থেকে এবং চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।


```