যেমন সেই অমল পালেকর আর জারিনা ওয়াহাবের ছবি হত অনেকটা সেরকম। আর এ ধরণের অভিনয়ে অর্পণ তো মাস্টার ক্লাস অভিনয় করবেনই।
.jpeg.webp)
গ্রাফিক্স -দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 29 August 2025 17:44
দ্য ওয়াল ব্যুরো: নায়ককে আমরা চিনেছিলাম 'মেয়েবেলা' সিরিয়াল থেকে। যদিও তাঁর শুরু মঞ্চ নাটক থেকে। এখনও তিনি নাটকেই নিবেদিত প্রাণ। সেই অভিনেতার নাম অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। বহুদিন অর্পণকে ছোট পর্দায় দেখা যায়নি। এবার তিনি ফিরছেন ওটিটিতে। ধারাবাহিক নয় ওয়েব সিরিজে ফিরছেন অভিনেতা। আর তাঁর সঙ্গে নায়িকা এবার দেবলীনা কুমার (Deblina Kumar)। প্রথমবারের জন্য দেখা যাবে এই জুটিকে।

ওয়েবসিরিজ (webseries) ছবির নাম ঠিক হয়নি। তবে শুটিং শেষ হয়েছে। এক প্রেমের গল্প নিয়ে আসছে ক্যামেলিয়া প্রোডাকশনের ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে। আর সিরিজেই জুটি বাঁধতে দেখা যাবে দেবলীনা আর অর্পণকে।পরিচালনায় থাকছেন অর্ক ও শ্রীকান্ত।
দুই ছাপোষা সাধারণ মানুষের জীবনকাহিনি উঠে আসবে এই গল্পে। যেমন সেই অমল পালেকর আর জারিনা ওয়াহাবের ছবি হত অনেকটা সেরকম। আর এ ধরণের অভিনয়ে অর্পণ তো মাস্টার ক্লাস অভিনয় করবেনই।
তাদের প্রেম থেকে সম্পর্কের টানা পোড়েন জমে উঠবে গল্প। এই প্রথমবার এই জুটি কতটা দর্শকের মন জয় করে নেয় সেটাই এখন দেখার। কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সেই নিয়েও আগ্রহী দর্শকরা।